
খুলনা প্রতিনিধি
খুলনা-৩ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী, কেন্দ্রীয় ছাত্র বিষয়ক সম্পাদক ও জননেতা আলহাজ্ব রকিবুল ইসলাম বকুলের নেতৃত্বে খুলনার ১৪ নম্বর ওয়ার্ড বিএনপি ব্যতিক্রমী একটি উদ্যোগ গ্রহণ করে। খুলনা পাবলিক কলেজের এসএসসি পরীক্ষার্থীদের জন্য শিক্ষা উপকরণ বিতরণ ও অভিভাবকদের বসার সুব্যবস্থা, বিশুদ্ধ সুপেয় পানি এবং ওরস্যালাইনের ব্যবস্থা করেন তারা।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ১৪ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি জনাব হায়দার আলী, সাধারণ সম্পাদক শেখ নুরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমানসহ মহিলা দলের নেত্রী নওরিন আক্তার লুনা, নিলুফা ইয়াসমিন, কাজলী ইসলাম প্রমুখ।
এ সময় উপস্থিত অভিভাবকরা জানান, “চলমান তীব্র গরমে জননেতা রকিবুল ইসলাম বকুলের পক্ষ থেকে এই মানবিক উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। আমরা তার দীর্ঘায়ু কামনা করি এবং যেসব নেতাকর্মী এই পরিশ্রম করেছেন, তারাও প্রশংসার দাবি রাখেন।”
উল্লেখ্য, জননেতা রকিবুল ইসলাম বকুল নানা সময় শিক্ষার্থী ও সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে মানবিক ভূমিকা পালন করে আসছেন। তার এই উদ্যোগকে এলাকায় ইতিবাচকভাবে গ্রহণ করা হয়েছে।