1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৩ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

এিশালে প্রাণিসম্পদ সেবাসপ্তাহ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৮ এপ্রিল, ২০২৪
  • ১৯০ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

 

ময়মনসিংহ জেলা প্রতিনিধি রবিউল ইসলাম হৃদয়

 

প্রাণিসম্পদে ভরবো দেশ,গড়বো স্মার্ট বাংলাদেশ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের মতো ময়মনসিংহের ত্রিশালে প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্পের সহযোগিতায় প্রাণিসম্পদ সেবা সপ্তাহ উদযাপন করা হয়েছে।

উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে বৃহস্পতিবার (১৮ এপ্রিল) দুপুরে ত্রিশাল দুখুমিয়া পার্কে প্রদর্শনীটি হয়।

এর আগে সকালে মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক দেশব্যাপী প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী এর শুভ উদ্বোধন বিটিভি কর্তৃক সরাসরি সম্প্রচার অনুষ্ঠানটি উপভোগ করেন অতিথিরা।এরপর স্থানীয়ভাবে ফিতা কেটে ও পাইরা উড়িয়ে প্রদর্শনী উদ্বোধন করেন সংসদ সদস্য এবিএম আনিছুজ্জামান। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জুয়েল আহমেদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ত্রিশাল আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব এবিএম আনিছুজ্জামান আনিছ।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল মতিন সরকার, বীর মুক্তিযোদ্ধা আবদুল মান্নান। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডা,নাজরীন সুলতানা। অনুষ্ঠান শেষে বিজয়ী খামারিদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park