1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৮ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

এ্যানীকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে: ইসলামী আন্দোলন খুলনা মহানগর

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ৯১ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

শেখ মোঃ নাসির উদ্দিন, খুলনা:

বিএনপি’র যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানিকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে বলে দাবি করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর। গতকাল গণমাধ্যমে পাঠানো এক যৌথ বিবৃতিতে সংগঠনের নায়েবে আমীর হাফেজ মাওলানা আব্দুল আউয়াল, মহানগর সভাপতি মুফতী আমানুল্লাহ, সিনিয়র সহ-সভাপতি শেখ মোঃ নাসির উদ্দিন, সহ-সভাপতি আলহাজ্ব আবু তাহের ও হাফেজ আব্দুল লতিফ, সেক্রেটারি মুফতী ইমরান হোসাইনসহ নেতারা এ দাবি জানান।

বিবৃতিতে নেতারা বলেন, এ্যানি সম্প্রতি এক জনসভায় ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতী সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই সম্পর্কে অশ্লীল, অশালীন ও মিথ্যা বক্তব্য প্রদান করেছেন। যা রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত এবং রাজনৈতিক ও সচেতন মহলকে ব্যথিত করেছে।

নেতারা অভিযোগ করেন, বিএনপি মূলত স্বৈরাচারের সহযোগী দল। ২০১৮ সালের ‘ডামি নির্বাচন’ স্বীকৃতি দিয়ে তারা সংসদে ৬ জন এমপি পাঠিয়েছে। এখন নিজেদের দোষ আড়াল করতে বিএনপি আবোল-তাবোল বকছে এবং জনমতকে বিভ্রান্ত করার অপচেষ্টা চালাচ্ছে।

বিবৃতিতে বলা হয়, বিএনপি নেতারা বিশেষ করে শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি মিথ্যাচার ছাড়া কিছু জানেন না। তাদের মূল পুঁজি হলো মিথ্যা। জনগণ এখন তা বুঝে গেছে। ইসলামী আন্দোলনের নেতারা মিথ্যা বক্তব্য প্রত্যাহার ও প্রকাশ্যে ক্ষমা চাওয়ার আহ্বান জানান।

তারা আরও বলেন, ৫ আগস্টের পর ইসলামপন্থীদের ঐক্য ও এক বাক্সে ভোটের প্রক্রিয়া বিএনপি কোনোভাবেই মেনে নিতে পারছে না। নির্বাচনে তাদের ভরাডুবি নিশ্চিত জেনে তারা ইসলামপন্থী রাজনৈতিক দল ও জাতীয় ব্যক্তিত্বদের বিরুদ্ধে কুৎসা রটনায় লিপ্ত হয়েছে। নেতারা অভিযোগ করেন, বিএনপি অতীতে শহীদের রক্তের উপর দাঁড়িয়ে চাঁদাবাজি, দখলবাজি, লুটপাট ও সন্ত্রাসী কর্মকাণ্ড করেছে—এখনও সেই প্রবণতা বজায় রেখেছে।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park