
মনির খান স্টাফ রিপোর্টার
নড়াইলের লোহাগড়া পৌরসভার ঐতিহ্যবাহী লক্ষীপাশা ক্লাবের আয়োজনে ১৮ জুন মঙ্গলবার বিকাল ৪ টার দিকে উপজেলা গেটের সামনে নিরাপদ সড়ক চাই মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
উক্ত মানববন্ধনে উপস্থিত ছিলেন ঐতিহ্যবাহী লক্ষ্মীপাশা ক্লাবের সভাপতি রোজিয়া সুলতানা চামেলী, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল হুসাইন, বি এম লিয়াকত হোসেন, উপজেলা শ্রমিক লীগের সভাপতি বাবলু, সাধারণ সম্পাদক ওহিদ কাজী, সাংগঠনিক সম্পাদক আবুল বাশার, লোহাগড়া বিএনপি সদস্য সচিব টিপু সুলতান, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক শিকদার জিয়াউর রহমান, সাবেক সাংগঠনিক সম্পাদক বিএম আবুল কাশেম, দিদার তানভীর, লক্ষ্মীপাশা ক্লাবের সদস্য এস এম মুজাহিদুল ইসলাম, লক্ষ্মীপাশা ক্লাবের সাংগঠনিক সম্পাদক সাংবাদিক জাহিদুল হক রনি সহ উপজেলার সর্বস্তরের জনগণ এ মানববন্ধনে উপস্থিত ছিলেন। মানববন্ধনে উপস্থিত বক্তাগন তাদের বক্তব্যে বলেন, আমরা উপজেলা বাসী নিরাপদ সড়ক চাই, যাতে করে আর কোন মা বোনের কোল খালি না হয়।
এবং গুরুত্বপূর্ণ ৫ টি পয়েন্টে স্পিড ব্রেকার স্থাপনের দাবি জানান। স্থান সমূহ হলো: লোহাগড়া পৌরসভার আলা মুন্সীর মোড়, লোহাগড়া সিএন্ডবি চোরাস্তা, লক্ষ্মীপাশা চৌরাস্তা, লক্ষ্মীপাশা তেল পাম্পের সামনে ও নিরিবিলি পিকনিক স্পট গেট সংলগ্ন। মানববন্ধন শেষে নিরাপদ সড়ক চাই শ্লোগানের মধ্যে দিয়ে সমাপ্তী হয়।