1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৭:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
নড়াইলে নবগঙ্গা সেতুর কাজ থমকে, দুই পাড়ের লক্ষাধিক মানুষের দুর্ভোগ চরমে তেরখাদায় দুর্গাপূজা ঘিরে পুলিশের মতবিনিময় সভা, আইনশৃঙ্খলা বিঘ্নকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণা তেরখাদায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, সহনশীল দেশ গড়ার আহ্বান খুলনার জিরো পয়েন্টে বাসে তল্লাশি, ৬ কেজি ৫৯৭ গ্রাম আইস উদ্ধার সাজমীর হত্যা মামলায় এসআরবি-৬-এর অভিযানে দুই আসামি গ্রেপ্তার রূপসায় ইটভাটা ব্যবসায়ী ফখরুল হত্যা মামলার আসামি চট্টগ্রামে গ্রেপ্তার বড়দিয়া বাজার রক্ষায় উদ্যোগ, ভাঙন প্রতিরোধে শুরু হচ্ছে জরুরি কার্যক্রম খুলনার একাধিক হত্যা মামলার আসামি ওসমান পাবনায় গ্রেপ্তার সুন্দরবনে জলদস্যুদের আস্তানায় অভিযান, ১৪টি আগ্নেয়াস্ত্রসহ বিপুল সরঞ্জাম উদ্ধার বড়দিয়া বাজারে ভাঙনকবলিত এলাকা পরিদর্শন ইউএনওর, ১৬ ব্যবসায়ীকে সহায়তা ও জিওব্যাগ ফেলার নির্দেশ

ঐ… ক্যামেরা বন্ধ করেন!” – খুলনা মেডিকেলের সহকারী পরিচালকের হুমকিতে সাংবাদিক সোহাগ দেওয়ান লাঞ্ছিত

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৭ মে, ২০২৫
  • ৩৭৪ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

নিজস্ব প্রতিবেদক, খুলনা:

খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে অনিয়ম ও দুর্নীতি নিয়ে তথ্য জানতে চাওয়ায় খুলনা প্রতিদিন-এর সম্পাদক ও প্রকাশক সোহাগ দেওয়ানের প্রতি ক্ষিপ্ত হন হাসপাতালের সহকারী পরিচালক ডা. মিজানুর রহমান। ঘটনাস্থলে উত্তেজিত হয়ে তিনি সাংবাদিকের ওপর হুমকি ও অপমানজনক আচরণ করেন বলে অভিযোগ উঠেছে।

ঘটনাটি ঘটে সোমবার (২৬ মে) দুপুরে। সাংবাদিক সোহাগ দেওয়ান হাসপাতালের ওষুধ সরবরাহ, চিকিৎসা সেবার মান এবং সেবাখাতে দুর্নীতির অভিযোগ নিয়ে তথ্য সংগ্রহে গেলে সহকারী পরিচালক উত্তেজিত হয়ে চিৎকার করে বলেন, “ঐ… ক্যামেরা বন্ধ করেন! সবাইরে ডাক দাও…”। এরপর তিনি কর্মচারীদের নির্দেশ দেন সাংবাদিককে ঘিরে ধরতে এবং পরিস্থিতি উত্তপ্ত করে তোলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, সোহাগ শান্তভাবে নিজেকে সাংবাদিক পরিচয় দিয়ে প্রশ্ন করছিলেন। কিন্তু ডা. মিজানুর রহমান তাঁর প্রশ্নের উত্তর না দিয়ে উল্টো উত্তেজিত হয়ে ওঠেন। এই আচরণে রোগী ও স্বজনদের মধ্যেও অসন্তোষ দেখা দেয়।গখ

সাংবাদিক সোহাগ দেওয়ান বলেন, “আমি ডা. মিজানুর রহমানের অনুমতি নিয়েই তথ্য সংগ্রহ করতে গিয়েছিলাম। অথচ তিনি তথ্য না দিয়ে উল্টো আমার পেশাগত দায়িত্ব পালনে বাধা দিয়েছেন এবং হুমকির মাধ্যমে ভয়ভীতি দেখানোর চেষ্টা করেছেন।”

এ ঘটনায় খুলনা সাংবাদিক ইউনিয়ন তীব্র প্রতিবাদ জানিয়ে এক বিবৃতিতে বলেন, “একজন দায়িত্বশীল কর্মকর্তার কাছ থেকে এমন আচরণ দুঃখজনক। এটি সাংবাদিকতার স্বাধীনতায় নগ্ন হস্তক্ষেপ এবং মুক্ত গণমাধ্যমের উপর সরাসরি আঘাত।” তারা দ্রুত তদন্ত করে দোষী কর্মকর্তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

এ বিষয়ে জানতে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, ঘটনাটি আমি শোনার পর সাংবাদিক ও ডা: মিজানুর রহমানকে ডেকে মীমাংসা করে দিয়েছি। সাংবাদিকদের সাথে এমন আচরণ শোভনীয় নয়।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park