1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার: নড়াইলের কলাবাড়িয়ায় সেনাবাহিনী-পুলিশের যৌথ অভিযান

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৭ মে, ২০২৫
  • ৩৮৯ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

স্টাফ রিপোর্টার, নড়াইল

নড়াইলের কালিয়া উপজেলার কলাবাড়িয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের পূর্বপাড়া গ্রামে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে মো. তুহিন সিকদার (৩৫) নামে এক ওয়ারেন্টভুক্ত পলাতক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।

সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে নড়াগাতি থানার আওতাধীন ওই গ্রামে অভিযান চালানো হয়। অভিযানে অংশ নেয় কালিয়া সেনাবাহিনী ক্যাম্পের একটি দল এবং নড়াগাতি থানা পুলিশের একটি ইউনিট।

গ্রেফতার তুহিন সিকদার ওই এলাকার মৃত হাসমত মিয়ার ছেলে। তার বিরুদ্ধে আদালতে একাধিক ওয়ারেন্ট থাকায় দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন বলে পুলিশ জানিয়েছে।

অভিযান শেষে তুহিন সিকদারকে আইনানুগ প্রক্রিয়ায় থানায় হস্তান্তর করা হয়। যৌথ অভিযানের বিষয়ে কালিয়া সেনা ক্যাম্পের ইনচার্জ এবং নড়াগাতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, “এ ধরনের অভিযান চলমান থাকবে। এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং আইনের শাসন প্রতিষ্ঠায় এই ধরনের যৌথ অভিযান অত্যন্ত গুরুত্বপূর্ণ।”

এদিকে সেনাবাহিনী ও পুলিশের দ্রুত পদক্ষেপে স্থানীয়দের মাঝে স্বস্তি ফিরেছে। এলাকাবাসী আইনশৃঙ্খলা রক্ষায় এই ধরনের উদ্যোগ অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park