1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৭ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

ওসির বাড়িতে ডাকাতি, মালামাল লুট

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : রবিবার, ২ জুন, ২০২৪
  • ১১৬ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

সাব্বির মির্জা, তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি

 

চাঁপাইনবাবগঞ্জের নাচোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো সেলিম চৌধুরী । তাঁর গ্রামের বাড়ি সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার নওগাঁ ইউনিয়নের বানিবাহু গ্রামে। গতকাল শনিবার দিবাগত রাতে মুখোশধারী লোকজন বাড়িতে প্রবেশ করে তার বড় ভাই ব্যবসায়ী আব্দুল হাই চৌধুরীকে অস্ত্রের মুখে জিম্মি করে স্বর্ণালংকার ও টাকা ছিনিয়ে নিয়ে যায় একদল ডাকাত। তাড়াশ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো, নজরুল ইসলাম বলেন, বিষয়টি নিয়ে তদন্ত চলছে। ঘটনার রহস্য উদঘাটনসহ  জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে। থানায় মামলার প্রস্তুতি চলছে।

 

পুলিশ কর্মকর্তা সেলিম চৌধুরীর বড় ভাই ব্যবসায়ী আব্দুল হাই চৌধুরী বলেন, তিনি প্রতিদিনের মতো রাতে ঘুমিয়ে ছিলেন। রাত ২ টার দিকে ১০-১২ জনের একটি দল মুখোশ ধারি লোকজন ঘরে প্রবেশ করে। এ সময় তাকে দেখামাত্র ডান হাতে ছুরিকাঘাত করে আহত করেন ডাকাত দলের সদস্যরা। এরপর তাঁকে চাদর পেঁচিয়ে বেঁধে বাড়ির সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে। পরে সবকটি কক্ষে ভাঙচুর চালিয়ে ১ভরি স্বর্ণালংকার, ৩লাখ টাকাসহ বেশকিছু মালামাল লুট করে নিয়ে যায়। তিনি আরও বলেন, ডাকাতদের কাছে দেশীয় বিভিন্ন ধরনের অস্ত্র ছিলো। রাতেই ডাকাতির খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।

 

নওগাঁ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান মজনু বলেন, ব্যবসায়ী আব্দুল হাই চৌধুরীর বাড়িতে ডাকাতির ঘটনা উদঘাটন ও জড়িতদের চিহ্নিত করে গ্রেপ্তারের দাবি জানাচ্ছি।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park