1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩২ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

কংগ্রেসে নিউইয়র্ক সিটির স্নাপের ৮৭০ মিলিয়ন ডলার কাট

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : শুক্রবার, ১১ এপ্রিল, ২০২৫
  • ১০০ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

হাকিকুল ইসলাম খোকন, নিউইয়র্ক

অবশেষে রিপাবলিকান নিয়ন্ত্রিত কংগ্রেস দরিদ্র ও স্বল্প আয়ের মানুষদের আংশিক খাদ্য অবলম্বন ফেডারেল ফুড স্ট্যাম্প প্রোগ্রামের অর্থও কাট করার সিদ্ধান্ত নিয়েছে। ফলে নিউইয়র্ক সিটির ১৮ লক্ষ মানুষ, যার মধ্যে প্রায় ৫ লক্ষ শিশু রয়েছে, এই সিদ্ধান্তের ফলে খাদ্য সংকটের মুখোমুখি হবে বলে মঙ্গলবার গথামিস্ট পত্রিকা জানিয়েছে।

নিউইয়র্ক সিটির কর্মকর্তারা জানিয়েছেন, কেবল নিউইয়র্ক সিটিই ফুডস্ট্যাম্প বা স্নাপ খাতে বছরে ৮৭০ মিলিয়ন ডলার হারাবে। এতে করে প্রত্যেক দরিদ্র পরিবার মাসে ১৩০ ডলার করে বঞ্চিত হবে।

বিভিন্ন মানবাধিকার সংগঠন নিউইয়র্ক সিটির মেয়র এরিক এডামস এবং গভর্নর ক্যাথি হকুলকে অনুরোধ জানিয়েছে যেন তারা সিটি ও স্টেট বাজেট থেকে এই অর্থের ব্যবস্থা করেন।

গথামিস্ট লিখেছে, যদি এই অর্থ কাটা হয়, তাহলে স্থানীয় গ্রোসারি, বোডেগা, ডেলি এবং ফার্মার্স মার্কেটগুলো বড় ধরনের ব্যবসায়িক ক্ষতির মুখোমুখি হবে।

নিউইয়র্ক সিটির ডিপার্টমেন্ট অব সোশাল সার্ভিসেসের কমিশনার মলি ওয়াসো পার্ক বলেছেন, স্নাপ বরাদ্দ ফেডারেল বাজেট থেকে কাট করা হলে নিউইয়র্ক সিটি ও স্টেট বাজেট থেকে তা পূরণ করা সম্ভব হবে না।

তিনি জানান, নিউইয়র্ক সিটিতে ৬০ বছর বা তার বেশি বয়সী স্নাপ গ্রহিতার সংখ্যা ৫,৩০,০০০ এবং শিশুদের সংখ্যা ৫,৬০,০০০। সিটির ৫টি বরোর মধ্যে স্নাপ গ্রহিতার হার –

ব্রুকলিনে ৩৫%, ব্রংক্সে ২৭%, কুইন্সে ২০%, ম্যানহ্যাটানে ১৩% এবং স্ট্যাটেন আইল্যান্ডে ৪%।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park