1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

কক্সবাজারে চাঁদাবাজির অভিযোগ, ব্যবসায়ী ও তার স্ত্রী ছুরিকাঘাতে আহত

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৪ মার্চ, ২০২৫
  • ৮৪ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

স্টাফ রিপোর্টার আরাফাত সিকদার, কক্সবাজার

কক্সবাজার শহরের ঝিলিংজা ১ নম্বর ওয়ার্ডের চন্দনী মাঠ বখতিয়ার ঘোনা এলাকায় চাঁদার টাকা না দেওয়ায় এক ব্যবসায়ী ও তার স্ত্রী ছুরিকাঘাতে গুরুতর আহত হয়েছেন।

গত সোমবার (৩ মার্চ) দুপুর ২টার দিকে স্থানীয় ব্যবসায়ী মো. রাসেলের বাসায় চাঁদার দাবিতে হামলা চালায় স্থানীয় সন্ত্রাসী গডফাদার মো. জয়নাল আবেদীন ও তার সহযোগীরা।

প্রত্যক্ষদর্শী ও ভুক্তভোগীদের অভিযোগ, রাসেল বাসায় না থাকায় তার স্ত্রী মাফিয়া বেগমের কাছে ২ লাখ টাকা চাঁদা দাবি করা হয়। তিনি টাকা দিতে অস্বীকৃতি জানালে জয়নাল বাহিনীর লোকজন তাকে ছুরিকাঘাত করে। পরে রাসেল বাসায় ফিরে প্রতিবাদ করলে তাকেও ছুরিকাঘাত করা হয়। হামলার পর সন্ত্রাসীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

স্থানীয়রা গুরুতর আহত রাসেল ও তার স্ত্রীকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে তাদের আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

এ ঘটনায় রাসেল বাদী হয়ে কক্সবাজার মডেল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

স্থানীয় বাসিন্দাদের দাবি, দীর্ঘদিন ধরে জয়নাল বাহিনী চাঁদাবাজি, অপহরণসহ নানা অপরাধ কর্মকাণ্ড চালিয়ে আসছে। তারা চাঁদা দিতে অস্বীকৃতি জানালে ভয়ভীতি দেখানো হয়, এমনকি মুক্তিপণের জন্য অপহরণও করা হয়।

ভুক্তভোগী রাসেল প্রশাসনের কাছে দ্রুত জয়নাল বাহিনীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জোর দাবি জানিয়েছেন। তিনি আশঙ্কা করছেন, দ্রুত পদক্ষেপ না নিলে পুরো এলাকা চরম ঝুঁকির মধ্যে পড়তে পারে।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park