
স্টাফ রিপোর্টার, আরাফাত সিকদার, কক্সবাজার:
বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতী দল কক্সবাজার শহর ও বিভিন্ন উপজেলা শাখার উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ (২৮ মার্চ) বিকাল ৩:৩০ মিনিটে কক্সবাজার বিএনপির কেন্দ্রীয় পার্টি অফিসে এ আয়োজন সম্পন্ন হয়।
প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপির কেন্দ্রীয় কমিটির মৎস্যজীবী বিষয়ক সম্পাদক ও কক্সবাজার সদর-রামু আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব লুৎফুর রহমান কাজল।
কক্সবাজার জেলা বিএনপির সভাপতি জনাব শাহজাহান চৌধুরী, সাধারণ সম্পাদক ও মহিলা নেত্রী জনাবা শামীম আরা স্বপ্না, জাতীয়তাবাদী তাঁতী দল কক্সবাজার জেলা শাখার সাধারণ সম্পাদক ডা. নাসির উদ্দিন, আহ্বায়ক ইমাম খালেক স্বপন, পৌর শাখার সভাপতি ইজরাত জাহান জোহান, সাধারণ সম্পাদক মো. শফিকুর রহমান, অর্থ সম্পাদক সাংবাদিক মো. আরাফাত সিকদারসহ দলীয় নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি ক্রমেই জটিল হচ্ছে। গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে অবিলম্বে অবাধ ও নিরপেক্ষ নির্বাচন প্রয়োজন। তাঁরা আরও বলেন, দেশের জনগণকে ঐক্যবদ্ধ হয়ে গণতন্ত্র ও স্বাধীনতার জন্য লড়াই করতে হবে।
বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতী দল কক্সবাজার সদর ও রামু আসনের জনগণকে উন্নত নাগরিক সুবিধা প্রদানে প্রতিশ্রুতিবদ্ধ। আগামী নির্বাচনে জনগণের পাশে থেকে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন দলীয় নেতৃবৃন্দ।
ইফতার ও দোয়া মাহফিলের মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়। দোয়া পরিচালনা করেন বিশিষ্ট ইসলামি ব্যক্তিত্ব ও স্থানীয় ওলামায়ে কেরাম।