1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৭:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
নড়াইলে নবগঙ্গা সেতুর কাজ থমকে, দুই পাড়ের লক্ষাধিক মানুষের দুর্ভোগ চরমে তেরখাদায় দুর্গাপূজা ঘিরে পুলিশের মতবিনিময় সভা, আইনশৃঙ্খলা বিঘ্নকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণা তেরখাদায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, সহনশীল দেশ গড়ার আহ্বান খুলনার জিরো পয়েন্টে বাসে তল্লাশি, ৬ কেজি ৫৯৭ গ্রাম আইস উদ্ধার সাজমীর হত্যা মামলায় এসআরবি-৬-এর অভিযানে দুই আসামি গ্রেপ্তার রূপসায় ইটভাটা ব্যবসায়ী ফখরুল হত্যা মামলার আসামি চট্টগ্রামে গ্রেপ্তার বড়দিয়া বাজার রক্ষায় উদ্যোগ, ভাঙন প্রতিরোধে শুরু হচ্ছে জরুরি কার্যক্রম খুলনার একাধিক হত্যা মামলার আসামি ওসমান পাবনায় গ্রেপ্তার সুন্দরবনে জলদস্যুদের আস্তানায় অভিযান, ১৪টি আগ্নেয়াস্ত্রসহ বিপুল সরঞ্জাম উদ্ধার বড়দিয়া বাজারে ভাঙনকবলিত এলাকা পরিদর্শন ইউএনওর, ১৬ ব্যবসায়ীকে সহায়তা ও জিওব্যাগ ফেলার নির্দেশ

কক্সবাজার-৩ এ তরুণ মানবাধিকার কর্মী ইলিয়াছ যেতে চান সংসদে, স্বতন্ত্র প্রার্থীতা ঘোষণা 

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : বুধবার, ২৪ ডিসেম্বর, ২০২৫
  • ১৩১ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

জেলা প্রতিনিধি, কক্সবাজার 

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কক্সবাজার-৩ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করার ঘোষণা দিয়েছেন পরিবেশ ও মানবাধিকার কর্মী মোহাম্মদ ইলিয়াস মিয়া। স্থানীয় তরুণদের কাছে জনপ্রিয় এই সংগঠকের সংসদ সদস্য প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতার খবর জেলার রাজনৈতিক অঙ্গনে আলোচনার জন্ম দিয়েছে।

সোমবার (২২ ডিসেম্বর) বিকেলে কক্সবাজার কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে পলিটিক্স ইজ এ কমিটমেন্ট’ অর্থাৎ ‘রাজনীতি হচ্ছে প্রতিশ্রুতি ‘ এই মুলমন্ত্র ধারণ করে ইলিয়াসকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ঘোষণা করে ‘কক্সবাজার ইনিশিয়েটিভ’ নামে একটি নতুন রাজনৈতিক ও সামাজিক প্লাটফর্ম। 

এসময় আয়োজিত ‘মিট দ্যা প্রেস’ অনুষ্ঠানে ইলিয়াছ সাংবাদিকদের বলেন, ‘আমাদের নির্বাচনী প্রতিশ্রুতির কেন্দ্রবিন্দু হলো পাঁচটি মৌলিক অধিকার- খাদ্য, বস্ত্র, শিক্ষা, চিকিৎসা ও বাসস্থান। কোনো শিশু যেন পড়ালেখা থেকে ঝরে না পড়ে, কোনো মানুষ যেন চিকিৎসার অভাবে মারা না যায়, কোনো বয়োজ্যেষ্ঠ যেন অবহেলায় দিন কাটাতে বাধ্য না হয়- এটাই আমাদের রাজনীতির অঙ্গীকার।’

এসময় তিনি আরো বলেন, ‘কক্সবাজারে মডেল পলিটিক্সের বদৌলতে সারাদুনিয়া কক্সবাজার’কে জানবে রাজনৈতিক অঙ্গীকার বাস্তবায়নের সূতিকাগার হিসেবে। আমরা অধিকারবঞ্চিতদের অন্তর-আত্মাকে জাগিয়ে দিতে চাই, যেন সমাজের কোনো মানুষ মার্জিন লাইন থেকে মার্জিনালাইজড হয়ে না যায়। ‘

কক্সবাজার সদর, রামু ও ঈদগাঁও উপজেলা নিয়ে গঠিত কক্সবাজার-৩ আসনে মোট ভোটার সংখ্যা ৫ লক্ষ ৪০ হাজার ৬৪৫ জন। 

রামুর ভোটার মোহাম্মদ সাখাওয়াত আজিম বলেন, ‘ প্রচলিত রাজনীতির ধারা থেকে বেরিয়ে এসে নতুন কেউ সংসদে আমাদের প্রতিনিধিত্ব করুক। ইলিয়াছ ভাই দেশ ও আন্তর্জাতিক পরিমন্ডলে দীর্ঘদিন অধিকার নিয়ে কাজ করে যাচ্ছেন। ৫ আগস্ট পরবর্তী নতুন এই বাংলাদেশে তারুণ্যদীপ্ত ব্যক্তিত্ব হিসেবে তিনি এমপি হওয়ার যোগ্যতা রাখেন।’

কক্সবাজার পৌর এলাকার বাসিন্দা মেহেরুন নেছা বলেন, ‘ এবারের ভোট নিয়ে আমি দারুণ আশাবাদী, ভোট দিতে যাবো। নতুন কেউ উঠে আসুক যে আমাদের পালস রিড করতে পারবে।’

মাত্র ত্রিশ বছর বয়সে নির্বাচনের ঘোষণা দেওয়া ইলিয়াছ ‘সেন্টার ফর এনভায়রনমেন্ট, হিউম্যান রাইটস এন্ড ডেভলপমেন্ট ফোরাম’ প্রধান নির্বাহী হিসেবে দায়িত্ব পালন করছেন। 

তিনি সম্প্রতি কাতারের দোহায় অনুষ্ঠিত দ্বিতীয় বিশ্ব সামাজিক উন্নয়ন বিষয়ক সম্মেলন সহ আন্তর্জাতিক পরিমন্ডলের বিভিন্ন আয়োজনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছেন।

কক্সবাজার ইনিশিয়েটিভের গণমাধ্যম মুখপাত্র আব্দুল মান্নান জানিয়েছেন, ইলিয়াছ শীঘ্রই মনোনয়ন জমা দিবেন এবং আনুষ্ঠানিক প্রচারণা শুরু করবেন।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park