1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩২ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

কপিলমুনিতে দুর্নীতিবাজ ওলামা লীগ নেতা অধ্যক্ষের অপসারণের দাবিতে ছাত্র-জনতার বিক্ষোভ মিছিল মানববন্ধন

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : সোমবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৫
  • ১৭২ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি:

পাইকগাছা উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান কপিলমুনি জাফর আউলিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার অধ্যক্ষ মাও আব্দুস সাত্তারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে তার অপসারণের দাবিতে ছাত্র-জনতা, জমি দাতা এবং এলাকাবাসী রবিবার (২৩ ফেব্রুয়ারি) কপিলমুনিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত করেছে। মাদ্রাসার পাশে মেইন সড়কে অনুষ্ঠিত এই কর্মসূচিতে মাদ্রাসার শিক্ষক, শিক্ষার্থী, জমি দাতা এবং শত শত মানুষ উপস্থিত ছিলেন।

মানববন্ধন জনসভায় রূপ নেয়, যেখানে বক্তব্য রাখেন মাদ্রাসার জমি দাতা শেখ সাহাজুদ্দিন, উপজেলা নিরাপদ সড়ক কমিটির সভাপতি এইচএম শফিউল ইসলাম, জমি দাতা শেখ ইউনুস আলী, পাইকগাছা রিপোর্টার্স ইউনিটির সভাপতি শেখ সেকেন্দার আলী, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ-সভাপতি আব্দুল কাদের, মোঃ সোহেল গাজী এবং মোঃ বিল্লাল হোসেন প্রমুখ। বক্তারা বলেন, “দুর্নীতির মাধ্যমে নিয়োগ পাওয়া অধ্যক্ষ মাদ্রাসার প্রতিটি কোণায় দুর্নীতি করেছে।”

তারা আরো বলেন, “অর্থের বিনিময়ে অদক্ষ শিক্ষক-কর্মচারী নিয়োগ এবং মাদ্রাসার জমি আত্মসাতের মাধ্যমে অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তার মাদ্রাসাকে ধ্বংস করেছেন।” তারা অভিযোগ করেন যে, অধ্যক্ষ মাও আব্দুস সাত্তার নিজ নামে মাদ্রাসার জমি লিখে নিয়েছেন এবং অদক্ষ শিক্ষক-কর্মচারী নিয়োগের মাধ্যমে মাদ্রাসার পরিবেশ বিনষ্ট করেছেন।

মাদ্রাসার দুর্নীতিবাজ অধ্যক্ষের বিরুদ্ধে প্রতিবাদ জানানো হলে, শিক্ষকদের সঙ্গে হাতাহাতি ও রক্তাক্ত হামলার ঘটনাও ঘটেছে বলে বক্তারা উল্লেখ করেন। মানববন্ধন কর্মসূচিতে বক্তারা মাদ্রাসার শিক্ষার পরিবেশ রক্ষা ও অধ্যক্ষের অপসারণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন।

এছাড়া বক্তারা অভিযোগ করেন যে, অধ্যক্ষের নিয়োগ প্রক্রিয়া এবং তার চাকরি সম্পর্কিত বিভিন্ন দুর্নীতির অভিযোগ রয়েছে, যা তাকে অযোগ্য করে তোলে। তারা উল্লেখ করেন যে, তার চাকরি বিরতি সময়ের মধ্যে তিনি আবেদন করলেও নিয়োগ কমিটি তার আবেদন গ্রহণ করে, যা সম্পূর্ণ অবৈধ ছিল।

বক্তারা আরো বলেন, “অনতিবিলম্বে দুর্নীতিবাজ অধ্যক্ষ মাও আব্দুস সাত্তার অপসারিত না হলে, কঠোর কর্মসূচি দেওয়া হবে।” মানববন্ধনের এক পর্যায়ে মাদ্রাসার অধ্যক্ষ অফিস তালা লাগিয়ে দেওয়া হয়।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park