1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

কপিলমুনিতে ৩৭ ও ৩৮ তম কোর্স ফর রোভার মেটের কোর্সের সমাপনী অনুষ্ঠান 

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : সোমবার, ২ ডিসেম্বর, ২০২৪
  • ১২৩ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

ওয়াহিদ মুরাদ, স্টাফ রিপোর্টার

বাংলাদেশ স্কাউট খুলনা জেলার আয়োজনে ৩৭ ও ৩৮ তম কোর্স ফর রোভার মেট এর মহা তাবু জলসা রবিবার রাতে কপিলমুনি কলেজ মাঠে সমাপ্তি হয়। গত ২৮ নভেম্বর বিকাল ৫ টা হতে নিবন্ধনের মাধ্যমে শুরুর হয়ে ১ ডিসেম্বর রাত অবধি ৪ দিন ব্যাপী কোর্স ফর রোভারমেট অনুষ্ঠিত হয়। কপিলমুনি কলেজ ব্যবস্থাপনার দায়িত্ব গ্রহন করে। মহা তাবু জলসায় ৩৭ তম কোর্সের রোভার কোর্স লিডার মাহমুদ হোসেন এতে সভাপতিত্ব করেন।

প্রধান অতিথি ছিলেন উপজেলা স্কাউটের আহবায়ক ও কপিলমুনি কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহেরা নাজনীন। উদ্বোধনী বক্তব্য দেন প্রধান স্কাউট ব্যক্তিত্ব শিকদার রুহুল আমীন। এলটি তাবু জলসার ব্যাখ্যা ও সার্বিক কোর্স চিত্র তুলে ধরেন প্রাক্তন অধ্যক্ষ ও সাবেক কমিশনার বিশেষ স্কাউট ব্যক্তিত্ব মোঃ আমিনুর রহমান, বিশেষ অতিথি ছিলেন পাইকগাছা সরকারী কলেজের অধ্যক্ষ সমরেশ রায়, কপিলমুনি কলেজের অধ্যক্ষ মোঃ হাবিবুল্যাহ বাহার, আলহাজ্ব সারোয়ার খান কলেজের অধ্যক্ষ মোঃ আলতাফ হোসেন, ফসিয়ার রহমান মহিলা কলেজের উপাধ্যক্ষ উৎপল বাইন, পাইকগাছা সরকারী কলেজের উপাধ্যক্ষ মিহির বরণ মন্ডল, কপিলমুনি কলেজের উপাধ্যক্ষ ত্রিদিব কান্তি মন্ডল, কপিলমুনি প্রেসক্লাবের সাবেক সহ-সভাপতি জি এম আসলাম হোসেন, কপিলমুনি সিটি প্রেসক্লাবের সভাপতি এম আজাদ হোসেন, সাংবাদিক পলাশ কর্মকার। এছাড়া ৩৭ ও ৩৮ তম কোর্সের রোভার মেট এর কোর্স লিডার শংকর কুমার রায়। উল্লেখ্য ২০ টি কলেজের ১০২ জন রোভার এই কোর্সে অংশ গ্রহন করেন। ১৬ জন প্রশিক্ষক প্রশিক্ষণ দিয়েছেন।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park