1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

কপিলমুনি মাদ্রাসার দুর্নীতিবাজ অধ্যক্ষের অপসারণের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৫ এপ্রিল, ২০২৫
  • ৮৮ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

 

মোঃ শফিয়ার রহমান, পাইকগাছা (খুলনা) প্রতিনিধি

খুলনার পাইকগাছা উপজেলার কপিলমুনি জাফর আউলিয়া ফাজিল ডিগ্রী মাদ্রাসার দুর্নীতিবাজ অধ্যক্ষ আব্দুস সাত্তারের অপসারণের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৪ এপ্রিল) সকাল ১০টায় মাদ্রাসা প্রাঙ্গণে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ এই কর্মসূচিতে অংশ নেন।

অধ্যক্ষের বিরুদ্ধে অভিযোগ রয়েছে, তিনি দীর্ঘদিন ধরে শিক্ষক-শিক্ষিকাদের সাথে দুর্ব্যবহার, গালিগালাজ, লাঞ্ছনা এবং মানসিক নিপীড়ন করে আসছেন। এ ছাড়া নানা অনিয়ম, দুর্নীতি ও চরম অসদাচরণের অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। কর্মসূচিতে অংশ নেওয়া বক্তারা বলেন, আব্দুস সাত্তার একাধারে ওয়ালামালীগ নেতার ছত্রছায়ায় থেকে স্বেচ্ছাচারিতার মাধ্যমে শিক্ষাপ্রতিষ্ঠান পরিচালনা করে আসছেন। তার অপসারণ ছাড়া শান্তি ফিরবে না।

বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন সিনিয়র শিক্ষক মুজিবুর রহমান, জামিরুল ইসলাম, আলী হুসাইন, হোসনে আরা খাতুন, কাকলি ঠিকাদার, ফারহান জাহান, নাজনীন সুলতানা, শিউলি রানী ও সুরাইয়া খাতুন। সঞ্চালনায় ছিলেন শিক্ষক মোঃ শরিফুল ইসলাম।

উল্লেখ্য, গত ২৩ এপ্রিল দাখিল পরীক্ষায় কক্ষ পর্যবেক্ষণের দায়িত্ব পালনকালে গণিত শিক্ষিকা হোসনে আরা খাতুন অধ্যক্ষের লাঞ্ছনার শিকার হন। ঘটনার প্রতিবাদে ওইদিন মাদ্রাসার ছয়জন মহিলা শিক্ষক উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ জমা দেন।

এ বিষয়ে পাইকগাছা উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন বলেন, “আমার কাছে তারা এসেছিলেন। বিষয়টি শুনেছি, দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

অধ্যক্ষ আব্দুস সাত্তারের বিরুদ্ধে এর আগেও অর্থ আত্মসাৎ, অনিয়ম, দুর্নীতি ও স্বেচ্ছাচারিতাসহ বিভিন্ন অভিযোগে মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতির কাছে একাধিকবার লিখিত অভিযোগ দিয়েছেন শিক্ষক ও কর্মচারীরা।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park