1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৯ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

কপিলমুনি সিটি প্রেসক্লাবের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : রবিবার, ২৩ মার্চ, ২০২৫
  • ৮৩ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি:

পবিত্র রমজান মাসের মাহাত্ম্য ও সিয়াম সাধনার গুরুত্ব তুলে ধরে কপিলমুনি সিটি প্রেসক্লাবের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

২২ মার্চ শনিবার বিকাল ৫ টায় কপিলমুনি মেহেরুন্নেছা উচ্চ বালিকা বিদ্যালয়ের বীর মুক্তিযোদ্ধা মোড়ল আব্দুস সালাম মিলনায়তনে আয়োজিত এই অনুষ্ঠানটি সিটি প্রেসক্লাবের সভাপতি এম আজাদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাইকগাছা উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও উপজেলা বিএনপি সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক ডাঃ মোঃ আব্দুল মজিদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক এক নম্বর যুগ্ম আহ্বায়ক ও ২ নম্বর কপিলমুনি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোঃ শাহাদাৎ হোসেন ডাবলু, কপিলমুনি মেহেরুন্নেছা উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রহিমা আখতার শম্পা, পাইকগাছা রিপোর্টার্স ইউনিটের সভাপতি শেখ সেকেন্দার আলী, বিএনপি নেতা সেলিম রেজা লাকি, আবুল হোসেন, তুষার কান্তি মন্ডল, শেখ ইমামুল ইসলাম, শেখ আনারুল ইসলাম, নাজির আহমেদ, উপজেলা কৃষক দলের সভাপতি মেছের আলী সানা, টি এম সাইফুদ্দিন সুমন, সন্তোষ সরকার, তোফাজ্জল সরদার, কাশেম জোয়াদ্দার, সুজায়েত, কপিলমুনি ইউনিয়নের জামায়াতের সভাপতি মোঃ রবিউল ইসলাম, মজিদ গাজী, হুরায়রা বাদশা, মিলন, শামসুজ্জামান।

এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কপিলমুনি সিটি প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক পলাশ কর্মকার, সাংবাদিক মুন্সি রেজাউল করিম মহব্বত, এস এম আব্দুর রহমান, এস কে আলিম, মিলন দাস, ও পাইকগাছা প্রেসক্লাবের সদস্য মোঃ খোরশেদ আলম প্রমুখ।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মাওলানা শহিদুল ইসলাম। এরপর দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ দোয়া করা হয়। সাংবাদিক ও অতিথিদের প্রাণবন্ত উপস্থিতিতে ইফতার মাহফিল এক আনন্দময় পরিবেশে সম্পন্ন হয়।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park