
আবির হোসেন কয়রা, খুলনা প্রতিনিধি
খুলনা জেলার কয়রা উপজেলায় ‘আমজনতার দল’-এর ২৬ সদস্য বিশিষ্ট একটি আংশিক আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। আগামী ছয় মাস মেয়াদি এই কমিটির অনুমোদন দিয়েছে জেলা শাখা।
গত ১৭ এপ্রিল দলটির খুলনা জেলা শাখার আহ্বায়ক মো. সাইফুল্লাহ বাবু এবং সদস্য সচিব এম. এম. মিশকাতুল ইসলাম মিজবাহ’র যৌথ স্বাক্ষরে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
নতুন কমিটিতে আব্দুর রহমানকে আহ্বায়ক এবং ডা. রিপন আহমেদকে সদস্য সচিব হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন:
নিলু রঞ্জন, মো. তৌহিদুল ইসলাম, মো. আসাদুজ্জামান, মে. ইব্রাহিম খলিল, মোহাম্মদ সালাউদ্দিন আহমেদ, মো. আব্দুল্লাহ আল মামুন, ডা. আল-আমিন হোসেন, ডা. মো. আবুতালেব, ডা. আজাদ হোসেন, ফারজানা সুমি, মো. আলমগীর কবির, মো. ইমরান হোসেন, মো. ওয়েজ কুরুনী, মো. জাহাঙ্গীর আলম, মো. রবিউল ইসলাম, শারমিন সুমি, মনিরা খাতুন (মুন্নি), শারমিন আক্তার ডলি, মো. কহিনুর ইসলাম, মো. রাসেল আহমেদ, ডা. আব্দুস সালাম, ডা. আক্তারুল ইসলাম, ডা. সুকুমার মন্ডল এবং মো. শাহআলম।
নবগঠিত এই কমিটি দলীয় কর্মকাণ্ডকে আরও গতিশীল ও জনসম্পৃক্ত করার লক্ষ্যে কাজ করবে বলে আশা প্রকাশ করা হয়েছে।