
আবির হোসেন কয়রা খুলনা প্রতিনিধি:
কয়রায় বিএনপি’র চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রোগ মুক্তি কামনা ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের রুহের মাগফিরাত কামনা করে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
কয়রা উপজেলা জাতীয়তাবাদী ছাত্রদলের আয়োজনে ১৬ আগস্ট শুক্রবার বিকাল সাড়ে চারটায় উপজেলা সদরের কপোতাক্ষ মহাবিদ্যালয়ের হলরুমে অনুষ্ঠিত দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন উপজেলা ছাত্রদলের আহবায়ক মোঃ আরিফ বিল্লাহ সবুজ।
বক্তব্য রাখেন, উপজেলা বিএনপি’র যুগ্ম-আহবায়ক এম এ হাসান, উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক মোঃ আকবর হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ সভাপতি মোঃ রবিউল ইসলাম, সদস্য সচিব মোঃ হেলাল উদ্দিন,উপজেলা যুব দলের যুগ্ম আহবায়ক আনারুল ইললাম ডাবলু,যুবদল নেতা আছাদুল ইসলাম, বিএনপি নেতা মোল্লা ইয়াকুব আলী, মোঃ দেলোয়ার হোসেন, মিঠু ঢালী, আজিজুল মোল্লা,আনোয়ারুল ইসলাম সানা, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মোঃ মাহমুদ হাসান, মোঃ মাসুদ, আশিকুজ্জামান, মেহেদী হাসান সবুজ প্রমুখ। অনুষ্ঠানে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত সকল শহীদদের রুহের মাগফেরাত কামনা করা হয়। দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন হাফেজ মোঃ মইনুল ইসলাম সানা।