1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৮ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

কয়রায় জমি নিয়ে বিরোধে প্রাণ গেল প্রধান শিক্ষকের

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ১০ আগস্ট, ২০২৪
  • ২৫৭ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

কয়রা (খুলনা) প্রতিনিধি

খুলনার কয়রা উপজেলার কয়রা মদিনাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষককে জমিজমা নিয়ে বিরোধে দিনের বেলা প্রকাশ্যে পিটিয়ে আহত করার চার দিন পরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউ তে মারা গেছেন। নিহত এম.এম রেজাউল করিম (৫৩) কয়রা মদিনাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন। প্রতিপক্ষের সঙ্গে পারিবারিক কলহ ও জমিজমার বিরোধ নিয়ে তাঁকে প্রচন্ড মারপিট করা হয়।

খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার রাতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।শিক্ষক কে হত্যা করায় ফুঁসে উঠেছে শিক্ষার্থী, স্বজন ও এলাকাবাসী।

এলাকাবাসী জানান,প্রধান শিক্ষক রেজাউল করিম কয়রা বাজার হতে বিকালে বাড়ি ফেরার পথে রশিদ মোল্লার মোড়ে পৌছালে মেহেদী হাসান লিটন,সেলিম, সোহরাব মোল্লা সহ সঙ্গীরা পথ আটকিয়ে জমিজমা বিষয় তর্ক করতে থাকে।এসময় লিটন,সেলিম,সোহরাব মোল্লার সঙ্গীরা তাকে প্রচন্ড মারপিট করে।মারধরের এক পর্যায়ে লিটন পিছন হতে শিক্ষক রেজাউল করিমের মাথায় শাবল দিয়ে আঘাত করলে নিয়ে জ্ঞান হারিয়ে ফেলেন।

নিহতের কন্যা খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ফারজানা আক্তার কান্না জড়িত কণ্ঠে বলেন,জমিজমা নিয়ে পারিবারিক শক্রতা বহু দিনের।আমার আব্বা শান্তি প্রিয় মানুষ ছিলেন।তিনি শিক্ষকতা নিয়েই পড়ে থাকতেন।জমির জন্য আমার আব্বা কে মেহেদী হাসান লিটন সহ পনের থেকে সতের জন প্রকাশ্য দিবালোকে পিটিয়ে হত্যা করে।

এ বিষয়ে কয়রা সুন্দরবন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক খায়রুল আলম বলেন,রেজাউল করিম মাস্টার একজন মেধাবী শিক্ষক ছিলেন।তার অকাল মৃত্যুতে শিক্ষার্থী ও শিক্ষক সমাজের ক্ষতি হয়ে গেল।আমরা তার হত্যার বিচার চাই।

কয়রা থানার অফিসার ইনচার্জ মো.মিজানুর রহমান বলেন,শিক্ষক রেজাউল করিমের মারধরেন বিষয়টি শুনেছি,তার মৃত্যুর সংবাদ আপনার মাধ্যমে জানলাম।এ বিষয়ে এখন পর্যন্ত থানায় কোন অভিযোগ দ্বায়ের হয়নি।অভিযোগ করলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park