1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৮ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

কয়রায় জামায়াত নেতা মিজানের বাড়ি থেকে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৫
  • ৮১ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

স্টাফ রিপোর্টার  খুলনা

খুলনার কয়রায় জামায়াতের সদর ইউনিয়নের আমির মিজানুর রহমানের বাড়ি থেকে তরিকুল ইসলাম (২৮) নামে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টার দিকে কয়রা সদর ইউনিয়নের ১ নম্বর কয়রা গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত তরিকুল শ্যামনগরের গাবুরা ইউনিয়নের মধ্যম খসিয়া বুনিয়া গ্রামের মো. আব্দুল কাদেরের ছেলে। তিনি মিজানুর রহমানের বাড়িতে ভাড়া থাকতেন এবং কয়রা বাজারে চায়ের দোকান চালাতেন।

স্থানীয় সূত্র জানায়, সন্ধ্যার দিকে গলায় ফাঁস দেওয়া অবস্থায় তরিকুলের লাশ দেখতে পান প্রতিবেশীরা। পরে পুলিশে খবর দিলে কয়রা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মৃত্যুর সময় ঘটনার ১৬ থেকে ২০ ঘণ্টা আগে।

তবে লাশ উদ্ধারের পর স্থানীয়দের মধ্যে সন্দেহ দেখা দিয়েছে। তাদের দাবি, এটি পরিকল্পিত হত্যাকাণ্ড হতে পারে। স্থানীয়রা জানান, তরিকুলের ঝুলন্ত লাশের পা মাটিতে স্পর্শ করছিল, যা আত্মহত্যার সঙ্গে সাংঘর্ষিক। এছাড়া লাশের শরীর ও মাথায় একাধিক আঘাতের চিহ্ন ছিল বলে তারা অভিযোগ করেন। তাদের মতে, তরিকুলকে হত্যার পর গলায় ফাঁস দিয়ে ঝুলিয়ে রাখা হয়েছে। এ বিষয়ে জানতে বাড়ির মালিক জামায়াত নেতা মিজানুর রহমানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার কোনো বক্তব্য পাওয়া যায়নি।

কয়রা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম বলেন, “ঘটনাটি আত্মহত্যা নাকি হত্যাকাণ্ড, তা উদঘাটনে পুলিশ কাজ করছে। নিহতের স্ত্রীর সঙ্গে পারিবারিক কোনো দ্বন্দ্ব ছিল কি না, সেটিও খতিয়ে দেখা হচ্ছে।” লাশ ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।স্থানীয়রা প্রশাসনের কাছে ঘটনার সঠিক তদন্ত ও রহস্য উদঘাটনের দাবি জানিয়েছেন।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park