1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

কয়রায় বিএনপির সম্প্রীতির সমাবেশ অনুষ্ঠিত

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : বুধবার, ২৭ নভেম্বর, ২০২৪
  • ৫৮ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

মোঃ ফয়সাল হোসেন কয়রা উপজেলা প্রতিনিধি

কয়রা উপজেলার ২নং বাগালী ইউনিয়ন বিএনপি এবং বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এর ৩১ দফার আলোকে সাম্য ও মানবিক সমাজ বিনির্মানে সম্প্রীতির সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার বামিয়া মন্ডল মেমোরিয়াল মাধ‍্যমিক বিদ‍্যালয় মাঠে ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃরফিকুল ইসলাম মিস্ত্র এর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন কয়রা উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক বীরমুক্তিযোদ্ধা জি,এম, মাওলা বক্স।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কয়রা উপজেলা বিএনপির সদস্য সচিব নুরুল আমিন বাবুল, জিএম আব্দুল গফফার সদস্য সচিব ২ নং বাগালী ইউনিয়ন,কয়রা উপজেলা বিএনপির যুবদলের আহবায়ক শরিফুল ইসলাম আরো উপস্থিত ছিলেন মোঃমোস্তাফিজুর রহমান খোকন আহবায়ক ২নং বাগালী ইউনিয়ন যুবদল, জাহাঙ্গীর আলম সদস্য সচিব ২ নং বাগালী ইউনিয়ন যুবদল, মাওলানা গোলাম মোস্তফা কয়রা থানা বিএনপির যুগ্ম আহবায়ক, সিনিয়ার যুগ্ম আহবায়ক আইয়ুব আলী, যুগ্ন-আবায়ক বিল্লাল হোসেন, কয়রা থানা যুবদলের যুগ্ন আহবায়ক হাফিজুর রহমান হাফিজ,

মোঃ সাব্বির আলম বাবু যুগ্ম আহবায়ক কয়রা উপজেলা ছাত্রদল, খান সাহেব কোমর উদ্দিন ডিগ্রী কলেজে ছাত্র দলের সদস্য সচিব মাসুম বিল্লাহ,মোঃ হাবিবুর রহমান (হাবিব) আহবায়ক ২নং বাগালী ইউনিয়ন।

এসময় বক্তারা বলেন, যারা আওয়ামীলীগ ফ্যাসিস্ট সরকারের সুবিধা নিয়ে বহাল তবিয়াতে ছিল তাদের যায়গা বিএনপিতে হবে না। যে সকল নেতাকর্মীরা ফ্যাসিস্ট সরকারের আমলে জেল, জরিমানা, নির্যাতনের শিকার, পুলিশের ভয়ে পালিয়ে সভা সমাবেশ করেছেন, দলের জন্য সর্বোচ্চ ত্যাগ স্বীকার করেছেন তারাই হলো দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সৈনিক। তারাই আগামীর অহঙ্কার তারেক জিয়ার সৈনিক। কোন সুবিধাভোগীর যায়গা বিএনপিতে হবে না।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park