1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

কয়রায় ব্যাংকে চুরি, মূল অভিযুক্তসহ গ্রেপ্তার ৩ জন

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৩ মে, ২০২৫
  • ১৮০ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

ফয়সাল হোসেন, কয়রা (খুলনা):

খুলনার কয়রায় ইসলামী ব্যাংকের একটি এজেন্ট শাখায় সংঘটিত চুরির ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। উদ্ধার করা হয়েছে চুরি যাওয়া কম্পিউটার ও নগদ অর্থ। গ্রেপ্তারদের মধ্যে রয়েছেন মামলার মূল সন্দেহভাজন মো. মমিনুর হাওলাদার (৩২)।

গত ২২ মে ইসলামী ব্যাংকের কয়রা এজেন্ট শাখায় চুরির ঘটনায় থানায় একটি মামলা (নম্বর-১২, ধারা ৪৫৭/৩৮০, পেনাল কোড ১৮৬০) হয়। মামলার তদন্তে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে পুলিশ মমিনুরকে শনাক্ত ও গ্রেপ্তার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে মমিনুর চুরির কথা স্বীকার করেন।

তার দেওয়া তথ্যের ভিত্তিতে নিজ বাড়ির শোবার ঘরের খাটের নিচ থেকে তিনটি কম্পিউটার সিপিইউ ও নগদ ১১ হাজার ৩৪০ টাকা উদ্ধার করা হয়। তবে চুরির সঙ্গে আরও কয়েকজন পলাতক রয়েছে বলে জানিয়েছে পুলিশ। তাদের আটকে অভিযান চলছে।

একই অভিযানে কয়রা থানা পুলিশ আরও দুই মামলার গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামিকে গ্রেপ্তার করেছে।

গ্রেপ্তাররা হলেন—সিআর ৪৭০/২৩ মামলার আসামি আব্দুর রব এবং কয়রা থানার মামলা নম্বর ৫/১৫৫ (তারিখ: ১৭ ডিসেম্বর ২০২৪)-এর এজাহারভুক্ত আসামি ফারুক সানা (৩৮)।

তিনজনই বর্তমানে থানা হেফাজতে আছেন। কয়রা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানিয়েছেন, অপরাধ দমনে পুলিশের জিরো টলারেন্স নীতি বজায় রয়েছে এবং আইনশৃঙ্খলা রক্ষায় তারা বদ্ধপরিকর।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park