1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৭ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

কয়রায় মানববন্ধন: “পানি ও জলবায়ু অধিকার নিশ্চিত করো, বাজেটে বৈষম্য বন্ধ করো”

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩১ জুলাই, ২০২৫
  • ১১১ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

মোঃ ফয়সাল হোসেন, কয়রা প্রতিনিধি

খুলনার উপকূলীয় উপজেলা কয়রায় দীর্ঘস্থায়ী জলাবদ্ধতা, নিরাপদ পানির সংকট ও জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবের বিরুদ্ধে বাজেট বৈষম্য বন্ধ এবং কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩১ জুলাই ২০২৫) সকাল ১০টায় কয়রা উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত এই মানববন্ধনে স্থানীয় জনগণ ব্যানার, ফেস্টুন ও প্ল্যাকার্ড হাতে নিয়ে স্লোগান দেন—“পানি ও জলবায়ু অধিকার নিশ্চিত করো, বাজেটে বৈষম্য বন্ধ করো।”

মানববন্ধনের আয়োজন করে জাতীয় উন্নয়ন সংস্থা ডরপ এর অ্যাকশন টু ক্লাইমেট চেঞ্জ এনসিউরিং সাসটেইনেবল সলিউশন (অ্যাকসেস) প্রকল্প। এতে কারিগরি ও আর্থিক সহায়তা দেয় আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা হেলভেটাস বাংলাদেশ। আয়োজন সহযোগী হিসেবে ছিল উপজেলা বাজেট মনিটরিং ক্লাব, মা সংসদ এবং স্বাস্থ্য গ্রাম দল।

বক্তারা বলেন, কয়রা নদী ও উপকূলবেষ্টিত হওয়ায় অতিবৃষ্টি, নদীভাঙন এবং জোয়ারভাটার ফলে সৃষ্ট দীর্ঘস্থায়ী জলাবদ্ধতা স্থানীয় মানুষের জন্য মারাত্মক সংকট তৈরি করেছে। “টেকসই বেড়িবাঁধ নির্মাণ ছাড়া কয়রার জলাবদ্ধতা নিরসন সম্ভব নয়। দীর্ঘস্থায়ী পানিবন্দি পরিস্থিতি শুধু মাটির উর্বরতা ধ্বংস করছে না, পানির উৎসগুলোকেও বিপর্যস্ত করছে। বাজেটে বৈষম্য বন্ধ করে এখনই পর্যাপ্ত বরাদ্দ ও কার্যকর বাস্তবায়ন নিশ্চিত করতে হবে, নইলে এ জনপদ অদূর ভবিষ্যতে নিরাপদ পানির অভাবে বসবাসের অনুপযোগী হয়ে পড়বে।”

মানববন্ধনে বক্তব্য দেন বাজেট মনিটরিং ক্লাবের সভাপতি মোঃ মনিরুজ্জামান, মা সংসদ ডেপুটি স্পিকার স্বপ্না মন্ডল এবং স্বাস্থ্য গ্রাম দলের সভাপতি ফাল্গুনী রানী মন্ডল। এ সময় উপস্থিত ছিলেন ডরপের উপজেলা কো-অর্ডিনেটর পিন্টু চন্দ্র দাস, সিডিও মোঃ মশিউর রহমান, সুমাইয়া আক্তার, সুফিয়া খাতুন ও রাজিয়া সুলতানা প্রমুখ।

স্থানীয় জনগণ মনে করেন, টেকসই বেড়িবাঁধ, নিরাপদ পানির নিশ্চয়তা এবং কার্যকর বাজেট বাস্তবায়ন ছাড়া কয়রার জলবায়ু দুর্যোগ ও পানিসংকট নিরসনের কোনো বিকল্প নেই।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park