1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৭ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

কয়রায় মামলা করায় বাদীর পরিবারে হামলা, বাড়িঘর ভাঙচুর, লুটপাট

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : রবিবার, ১১ আগস্ট, ২০২৪
  • ১২৬ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

 

মোঃফয়সাল হোসেন কয়রা উপজেলা প্রতিনিধি

নারী ও শিশু নির্যাতন মামলা করায় বাদীর পরিবারের ওপর হামলা করেছে আসামিরা। এ সময় বাদীর বাড়িঘরে ব্যাপক ভাঙচুর চালিয়ে লুটপাটের অভিযোগ ওঠে। হামলায় বাদীসহ তিনজন আহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে খুলনা জেলার কয়রা উপজেলার আমাদী ইউনিয়নের কাটাখালী গ্রামে আহতরা হলেন সেলিনা বেগম পিতা মৃত নওশের গাজী ও তার দুই মেয়ে ফাতেমা খাতুন ও লিমা খাতুন । এ রিপোর্ট লেখা পর্যন্ত তারা কয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন ছিলেন। তারা জানায় মঙ্গলবার দুপুরে ইব্রাহিম গাজী, মোজাফফর গাজী, মান্নান, হেলাল গাজী.মোস্তফা, বিলাল,হারুন সহ ১৫জনের অধিক লোক হাতে লাঠি দা নিয়ে সেলিনা পারভীনের বাড়ীতে হামলা চালিয়ে তাদের বাড়ী ঘর ভাংচুর করে লুটপাট করে ইতিপূর্বে তাদের মান্নান গাজী ও অন্যদের সাথে

মামলা সহ পূর্ব শত্রুতা রয়েছে। এ নিয়ে সেলিনা পারভীনের পরিবার কে প্রায় সময় বিভিন্ন ভয়ভীতি দিয়ে আসছিলেন মান্নান গংরা। এ নিয়ে কয়রা থানায় জিডি করেছিলেন সেলিনা খাতুনের বড় মেয়ে ফাতেমা খাতুন। গত ১৫ই জুলাই কয়রা থানায় নারী ও শিশু নির্যাতন দমন ও নারীকে ইচ্ছার বিরুদ্ধে জোর পূর্বক অপহরণ ও সহায়তা করার অপরাধে সেলিনা পারভীন কাটা খালী গ্রামের আনারুল, মান্নান, নারাণপুর গ্রামের আবু সাঈদ সরদার, ভান্ডার পোল গ্রামের রুবেল গাজী, রাসেল গাজী, কাটাখালী গ্রামের আম্বিয়া ৬ জনের আসামী করে কয়রা থানায় মামলা দায়ের করেছিলেন সেলিনা পারভীন। আসামীগণ এখনও তাদের মামলা তুলে নেওয়ার জন্য বিভিন্ন রকম হুমকি দিয়ে আসছেন। এ নিয়ে নিরাপত্তাহীনতায় ভুগছেন সেলিনা খাতুন ও তার পরিবার এ বিষয়ে সুষ্ঠু বিচারের দাবী জানান তারা। এ বিষয়ে জানতে মান্নান দের বাড়ীতে গেলে তাকে খুজে পাওয়া যায়নি।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park