1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৬ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

করিমগঞ্জের মরিচখালী বাজারে বিএনপির কার্যালয় উদ্বোধন 

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ১৭ আগস্ট, ২০২৪
  • ১১২ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

 

কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি: নিজাম উদ্দীন

কিশোরগঞ্জের করিমগঞ্জের গুনধর ইউনিয়ন বিএনপির কার্যালয় উদ্বোধন করা হয়েছে। শুক্রবার, ১৬ অগাস্ট বিকাল সোয়া ৫ টায় মরিচখালী বাজারের হাজী সনজিল মাকের্টে বিএনপির কার্যালয় উদ্বোধন করেন করিমগঞ্জ উপজেলা বিএনপির সহ সভাপতি অ্যাডভোকেট শফিউজ্জামান শফি।

এসময় বিপুল সংখ্যক দলীয় নেতাকর্মীর উপস্থিতিতে অফিস উদ্বোধন পরবর্তী আলোচনা সভা করে বিএনপি ও সহযোগী সংগঠন সমুহ। গুণধর ইউনিয়ন বিএনপির সভাপতি আশরাফ আলীর সভাপতিত্বে ও গুনধর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জামাল উদ্দিন এবং গুনধর ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি মুখছেদুল মোমিন সবুজের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন বিএনপি নেতা আব্দুল কাদের আমিন,গুনধর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি হেদায়েত উল্লাহ,গুনধর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম,গুনধর ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি মাসুদ,ছাত্রদল নেতা নিয়ামত উল্লাহ,জিয়ন কামাল,গুনধর ইউনিয়ন কৃষক দলের সভাপতি সাব্বির মিয়া,যুবদল নেতা জুলফিকার রায়হান প্রমুখ।

এসময় উপস্থিত ছিলেন বিএনপি নেতা মোজাম্মেল হক,আল আমিন,গুনধর ইউনিয়ন কৃষক দলের সাধারণ সম্পাদক জিয়াউর রহমান জিয়া,বিএনপি নেতা শিব্বির আহমেদ প্রমুখ

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park