1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৪ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

করিমগঞ্জে ঈদগাহ মাঠ দখলের চেষ্টা এলাকাবাসীর সংবাদ সম্মেলন 

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : রবিবার, ১২ জানুয়ারি, ২০২৫
  • ১১৪ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

 

কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি: নিজাম উদ্দীন

কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ উপজেলার গুজাদিয়া ইউনিয়নের আতকাপাড়া গ্রামের প্রায় ২শ বছরের পুরানো ঐতিহ্যবাহী ঈদগাহ মাঠ স্থানীয় প্রভাবশালী মুক্তিযুদ্ধা আবু আনিস ফকির ও তার স্বজনদের বিরুদ্ধে দখল করে মৎস খামার করার অভিযোগ। আজ এলাকাবাসীর পক্ষ থেকে সংবাদ সম্মেলনের আয়োজন করে। আতকাপাঁড়া জামে মসজিদ প্রাঙ্গনে আব্দুল আহাদ এর সন্চালনায় সভাপতিত্ব করেন জিল্লুর রহমান। ২ ( জানুয়ারী ২৫ইং) শনিবার সকাল ১০ ঘটিকায় আতকাপাড়া ঐতিহাসিক ইদগাহ মাঠ কে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

সম্মেলনে সভাপতি মোঃ জিল্লুর রহমান বলেন “এই চাঁদাবাজ, সন্ত্রাসীদের অতিধূর্ত আইনের আওতায় আনা হোক”। বাদল ফকির বলেন ” আবু আনিস আমার একটা দাঁত ভেঙে দিছে, আমি চাই এই মাঠের পাশাপাশি, আমার উপর হামলার শাস্তি দাবি করছি। কৃষক বজলুর রহমান বলেন ” আমাদের (কৃষক) ফসল উত্তোলনের সময় এই মাঠটি অনেক সহায়তা করে। আমরা চাই এটার সঠিক সুরাহা হোক।

আলম ফকির বলেন ” বাংলাদেশ পরিবেশ বিরোধী আইনে উল্লেখ করা আছে যে, যদি কোনো ফসলী জমিতে কোনো ফিশারী দেওয়া হয়, তাহলে সেটা ফসলী জমি, এলাকা এবং পরিবেশের জন্য ক্ষতিকর।

উল্লেখ যে গত ৩০ নভেম্বর ২৪ শনিবার স্থানীয় সময় দুপুর ২:০০ ঘটিকায় স্থানীয়দের বাধা উপেক্ষা করে আবু আনিস ফকির ও তার স্বজনরা মিলে ভেকুগাড়ি দিয়ে ঈদগাহ মাঠে খননের কাজ শুরু করে।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park