1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩২ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

করিমগঞ্জে যুব সম্মেলন ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১১ মার্চ, ২০২৫
  • ১৮০ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি: নিজাম উদ্দীন

“ঐক্যবদ্ধ ও পরিশুদ্ধ সমাজ গড়ি, বৈষম্যহীন ইনসাফভিত্তিক রাষ্ট্র বিনির্মাণ”—এই স্লোগানকে সামনে রেখে করিমগঞ্জে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ-এর থানা যুব সম্মেলন ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ প্রেস ক্লাব সংলগ্ন স্থানে ১০ মার্চ সোমবার বিকাল তিনটায় ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ করিমগঞ্জ থানা শাখার উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে মুহাম্মদ আবু রায়হান সঞ্চালনার দায়িত্ব পালন করেন।

সম্মেলনে সভাপতিত্ব করেন মাহমুদুল হাসান, সভাপতি, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ, করিমগঞ্জ থানা। প্রধান অতিথি ছিলেন হাফেজ মাওলানা প্রভাষক আলমগীর হোসাইন তালুকদার, সভাপতি, ইসলামী আন্দোলন বাংলাদেশ, কিশোরগঞ্জ জেলা। প্রধান বক্তা ছিলেন মুহাম্মাদ রবিউল ইসলাম শাহীন, সভাপতি, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ, কিশোরগঞ্জ জেলা। বিশেষ বক্তা ছিলেন মুহাম্মাদ মাহফুজুর রহমান খান, প্রকাশনা সম্পাদক, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ, কিশোরগঞ্জ জেলা।

বিশেষ অতিথি ছিলেন মোঃ রফিকুল ইসলাম ভূঁইয়া, সভাপতি, ইসলামী আন্দোলন বাংলাদেশ, করিমগঞ্জ উপজেলা শাখা; হাফেজ মাওলানা রবিউল ইসলাম সিরাজী, সভাপতি, জাতীয় উলামা মাশায়েখ আইম্মা পরিষদ, করিমগঞ্জ উপজেলা শাখা; মুহাম্মদ উবায়দুল হক, সভাপতি, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, করিমগঞ্জ থানা শাখা; হাফেজ মাওলানা মোবারক হোসেন বুলবুল, ছদর, দ্বীনি সংগঠন, করিমগঞ্জ উপজেলা শাখা; মোঃ আক্কাছ মিয়া, সভাপতি, ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ, করিমগঞ্জ উপজেলা শাখা।

এছাড়াও বক্তব্য রাখেন হাফেজ মাওলানা মুহাম্মদ কবির হোসেন, মুহাম্মদ আতিকুর রহমান, মুহাম্মদ রিজওয়ান আহমাদসহ ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দ।

সম্মেলনে সমাজে ন্যায়বিচার প্রতিষ্ঠা, মাদকমুক্ত যুবসমাজ গঠন এবং ইসলামী মূল্যবোধের প্রচার নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বক্তারা বলেন, যুবসমাজকে সঠিক পথে পরিচালিত করতে হলে নৈতিক শিক্ষা, ধর্মীয় মূল্যবোধ ও সমাজসেবামূলক কর্মকাণ্ডে তাদের সম্পৃক্ত করতে হবে।

অনুষ্ঠান শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাতের মাধ্যমে ইফতার মাহফিল সম্পন্ন হয়।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park