1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৯ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

 করিমগঞ্জে স্বামীর সঙ্গে অভিমান করে গৃহবধূর আত্মহত্যা

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৪
  • ২৩১ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

 

নিজাম উদ্দীন কিশোরগঞ্জ

কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার গুণধর ইউনিয়ন দক্ষিণ আশতকা এলাকায় আমেনা আক্তার (২৪) নামে এক গৃহবধূ স্বামীর সঙ্গে অভিমান করে ইঁদুরের  বিষ খেয়ে মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার, ৫ সেপ্টেম্বর বিকাল ৩ টায় শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। আমেনা আক্তার দক্ষিণ আশতকা গ্রামের মৃত আ:গণির মেয়ে ও সৌদি প্রবাসী শাহ পরানের স্ত্রী।

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে স্বামীর সাথে মোবাইল ফোনে প্রবাসী আয়ের টাকার হিসাব  নিয়ে পারিবারিক কলহের জের ধরে আমেনা  বাবার বাড়িতে থাকার ঘরে  ইঁদুরের বিষ পান করেন। পরিবারের সদস্যরা বিষয়টি টের পেয়ে দ্রুত তাকে উদ্ধার করে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতাল ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকাল ৩ টার দিকে মারা যান তিনি। আমেনা আক্তার স্বামী, এক মেয়ে, এক ছেলে রেখে গেছেন।

বুধবার, ১১ সেপ্টেম্বর সন্ধ্যা ৭ টায় করিমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো:মিজানুর রহমান ইঁদুরের বিষ খেয়ে মৃত্যুর বিষয়টি ও পোস্টমর্টেম করা হয়েছে বলে নিশ্চিত করেছেন।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park