1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৭:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
নড়াইলে নবগঙ্গা সেতুর কাজ থমকে, দুই পাড়ের লক্ষাধিক মানুষের দুর্ভোগ চরমে তেরখাদায় দুর্গাপূজা ঘিরে পুলিশের মতবিনিময় সভা, আইনশৃঙ্খলা বিঘ্নকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণা তেরখাদায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, সহনশীল দেশ গড়ার আহ্বান খুলনার জিরো পয়েন্টে বাসে তল্লাশি, ৬ কেজি ৫৯৭ গ্রাম আইস উদ্ধার সাজমীর হত্যা মামলায় এসআরবি-৬-এর অভিযানে দুই আসামি গ্রেপ্তার রূপসায় ইটভাটা ব্যবসায়ী ফখরুল হত্যা মামলার আসামি চট্টগ্রামে গ্রেপ্তার বড়দিয়া বাজার রক্ষায় উদ্যোগ, ভাঙন প্রতিরোধে শুরু হচ্ছে জরুরি কার্যক্রম খুলনার একাধিক হত্যা মামলার আসামি ওসমান পাবনায় গ্রেপ্তার সুন্দরবনে জলদস্যুদের আস্তানায় অভিযান, ১৪টি আগ্নেয়াস্ত্রসহ বিপুল সরঞ্জাম উদ্ধার বড়দিয়া বাজারে ভাঙনকবলিত এলাকা পরিদর্শন ইউএনওর, ১৬ ব্যবসায়ীকে সহায়তা ও জিওব্যাগ ফেলার নির্দেশ

কর্ণফুলীতে নারীকে ছুরিকাঘাত করে জঙ্গলে ফেলে পালানোর অভিযোগ স্বামীর বিরুদ্ধে

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : শুক্রবার, ২০ ফেব্রুয়ারি, ২০২৬
  • ১১৪ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

এনামুল হক রাশেদী, চট্টগ্রাম

কর্ণফুলী উপজেলায় ছানোয়ারা বেগম (৪২) নামের এক নারীকে ছুরিকাঘাত করে নির্জন জঙ্গলে ফেলে পালানোর অভিযোগ উঠেছে তার দ্বিতীয় স্বামীর বিরুদ্ধে। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার মইজ্জ্যারটেক আবাসিক এলাকার একটি নির্জন জঙ্গলে এ ঘটনা ঘটে।

হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই নুরুল আলম আশিক জানান, আহত নারীকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে আনা হয়। বর্তমানে তিনি অপারেশন থিয়েটারে চিকিৎসাধীন রয়েছেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীনূর আলম বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে যায় এবং আহত নারীকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।

আহত ছানোয়ারা বেগম চরপাথরঘাটা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের মাদরাসাপাড়া এলাকার মৃত ছগীর আহমেদের মেয়ে। তিনি বর্তমানে একই এলাকার চাচা ফারুক আহমেদের ভাড়া বাসায় বসবাস করছিলেন।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, এটি তার দ্বিতীয় বিয়ে। প্রথম স্বামী মারা গেছেন এবং আগের সংসারে তার দুই সন্তান রয়েছে। অভিযুক্ত স্বামী হাবিবুর রহমানের (২৭) বাড়ি ফরিদপুর জেলায়। গত ছয় মাস ধরে তাদের মধ্যে যোগাযোগ বিচ্ছিন্ন ছিল। কিছুদিন আগে তিনি স্বামীকে ভাড়া বাসা থেকে বের করে দেন বলেও জানা গেছে।

পুলিশ জানিয়েছে, পারিবারিক কলহের জের ধরেই এ ঘটনা ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। অভিযুক্তকে আটক করা গেলে ঘটনার বিস্তারিত জানা যাবে। ভুক্তভোগীর পরিবারের অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park