1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৪ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

কলকাতা প্রেস ক্লাবের উদ্যোগে ও প্রেস ক্লাব প্রাঙ্গণে, বর্ষশেষে গ্ৰামীন কৃষ্টি উৎসব ২০২৪, 

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : সোমবার, ৩০ ডিসেম্বর, ২০২৪
  • ২৭৯ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

রিপোর্টার, সমরেশ রায় ও শম্পা দাস, কলকাতা, (পশ্চিমবঙ্গ)

আজ ৩০শে ডিসেম্বর সোমবার, কলকাতা প্রেস ক্লাবের উদ্যোগে এবং পশ্চিমবঙ্গ সরকারের সহযোগিতায়, প্রেস ক্লাব প্রাঙ্গণে , বর্ষশেষে গ্ৰামীন কৃষ্টি উৎসব ২০২৪ এর আয়োজন করা হয়, এর শুভ সূচনা হয় ২৩শে ডিসেম্বর এবং শেষ হয় ২৯শে ডিসেম্বর। এই মেলা চলে প্রতিদিন দুপুর থেকে রাত নয়টা পর্যন্ত। প্রতিদিন থাকে সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা ,প্রাইজ বিতরণ অনুষ্ঠান।

মেলায় অংশগ্রহণ করেন বিভিন্ন জেলার কারুশিল্পীরা তাহাদের হাতের তৈরী জিনিস ও খাবার নিয়ে। নকশী কাঁথার সামগ্ৰী, পাট ও টেরাকোটার গহনা, পটচিত্র, মিনাকরা গহনা, কাঠের পুতুল চেয়ার টেবিল, মাদুরের কাজ, গামছা খাদি দ্রব্য সামগ্রী, বাটিক কাজের জিনিষ, জয়নাগরের মোয়া, সুন্দর বনের মধু থেকে নানা সামগ্রীর জিনিস।

বিশেষ আকর্ষণ ছিল, জৈব উদ্ভিদ ও ফসল সামগ্ৰী। প্রতিদিন মঞ্চে উপস্থিত ছিলেন, বিভিন্ন জেলার শিল্পীরা, মঞ্চে তাদের গান ও নৃত্যের মধ্য দিয়ে দর্শকদের আনন্দে ভরিয়ে তুললেন। এই অনুষ্ঠান প্রতিদিন বিকেল চারটা থেকে রাত নয়টা পর্যন্ত চলতে থাকে, অনুষ্ঠান দেখার জন্য সকলের প্রবেশ অবাধ ছিলো।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ও অনুষ্ঠানে অংশগ্রহণ করেন, ঝাড়গ্রামের ঝুমুর গান, পুরুলিয়ার ছৌ নৃত্য, নদীয়ার ফকিরি গান, উঃ চব্বিশ পরগনা র ভাটিয়ালি গান, মুর্শিদাবাদের কবিগান, দার্জিলিং এর মারুশি নৃত্য, কোচবিহারের ভাওয়ায়ি গান, বীরভূম এর বাউল গান, আলিপুরদুয়ার এর বাগপা নৃত্য, হুগলীর রায় বেশে সহ অন্যান্য শিল্পীরা,

যাহারা এই মেলায় অংশগ্রহণ করেছিলেন, শিল্পী থেকে বিক্রেতারা, একটা কথায় জানান উদ্যোগতাদের, এই রকম একটা মেলায় ও অনুষ্ঠানে সুযোগ করে দেওয়ায় আমরা কৃতজ্ঞ, প্রেস ক্লাবের মধ্যে এই ধরনের আয়োজন করার জন্য, কৃতজ্ঞ পশ্চিমবঙ্গ সরকারের কাছে সহযোগিতা করার জন্য, কৃতজ্ঞ আগত সকল মেলা প্রেমীদের কাছে, যাহারা মেলায় এসে কেনাকাটা করেছেন এবং মেলাকে আলোকিত করে রেখেছিলেন,

সুন্দর অনুষ্ঠান শেষ হয় বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে এবং সকলের উপস্থিতিতে।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park