1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৫:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
নড়াইলে নবগঙ্গা সেতুর কাজ থমকে, দুই পাড়ের লক্ষাধিক মানুষের দুর্ভোগ চরমে তেরখাদায় দুর্গাপূজা ঘিরে পুলিশের মতবিনিময় সভা, আইনশৃঙ্খলা বিঘ্নকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণা তেরখাদায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, সহনশীল দেশ গড়ার আহ্বান খুলনার জিরো পয়েন্টে বাসে তল্লাশি, ৬ কেজি ৫৯৭ গ্রাম আইস উদ্ধার সাজমীর হত্যা মামলায় এসআরবি-৬-এর অভিযানে দুই আসামি গ্রেপ্তার রূপসায় ইটভাটা ব্যবসায়ী ফখরুল হত্যা মামলার আসামি চট্টগ্রামে গ্রেপ্তার বড়দিয়া বাজার রক্ষায় উদ্যোগ, ভাঙন প্রতিরোধে শুরু হচ্ছে জরুরি কার্যক্রম খুলনার একাধিক হত্যা মামলার আসামি ওসমান পাবনায় গ্রেপ্তার সুন্দরবনে জলদস্যুদের আস্তানায় অভিযান, ১৪টি আগ্নেয়াস্ত্রসহ বিপুল সরঞ্জাম উদ্ধার বড়দিয়া বাজারে ভাঙনকবলিত এলাকা পরিদর্শন ইউএনওর, ১৬ ব্যবসায়ীকে সহায়তা ও জিওব্যাগ ফেলার নির্দেশ

কলাবাড়ীয়ায় ইসলামী আন্দোলন বাংলাদেশ শাখার পূর্ণাঙ্গ কমিটি গঠন

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : রবিবার, ১৭ আগস্ট, ২০২৫
  • ৪৫৫ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

১৬ আগস্ট ২০২৫ রোজ শনিবার ইসলামী আন্দোলন বাংলাদেশ, কলাবাড়ীয়া ইউনিয়ন ৩ নং ওয়ার্ড (মূলখানা) শাখার পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। নতুন কমিটির গঠনের মাধ্যমে ইউনিয়নের সকল কার্যক্রম আরও সুসংগঠিতভাবে পরিচালনা করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

নবনির্বাচিত কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন মোঃ আক্তার শিকদার। সহ-সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন মোঃ সাইদুল শেখ, সেক্রেটারি মোঃ আজিজুর রহমান কাকা শেখ, জয়েন্ট সেক্রেটারি মোঃ আকবার শেখ, সাংগঠনিক সম্পাদক মোঃ কাইয়ুম শেখ, প্রচার ও দাওয়াহ বিষয়ক সম্পাদক মোঃ খবির শেখ, দফতর সম্পাদক মোঃ আঃ সত্তার শিকদার, অর্থ ও প্রকাশনা সম্পাদক মোঃ নাসির ভুইয়া, প্রশিক্ষণ সম্পাদক মোঃ আব্বাস শেখ, ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক মোঃ মুহাসিন শেখ, শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক মোঃ সুলাইমান মুন্সি, কৃষি ও শ্রম বিষয়ক সম্পাদক মোহাম্মাদ মোল্লা, মহিলা ও পরিবার কল্যাণ সম্পাদক মোঃ সোহাগ শিকদার, সমাজ কল্যাণ সম্পাদক মোঃ হান্নান খান, সংখ্যালঘু বিষয়ক সম্পাদক মোঃ আঃ কুদ্দুস।

সদস্য হিসেবে দায়িত্ব পেয়েছেন মোঃ জহুর শিকদার, মোঃ পারভেজ শেখ, মোঃ কামাশাল শেখ, মোঃ নজরুল শেখ, মোঃ শাহিন শেখ এবং ঝনা ফকির।

কমিটির গঠন সংক্রান্ত অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে মোঃ আক্তার শিকদার বলেন, “আমরা নবনির্বাচিত কমিটির সকল সদস্যের সঙ্গে মিলেমিশে কাজ করে ইউনিয়নের মানুষদের জন্য দ্বীনের খেদমত ও সমাজকল্যাণমূলক কার্যক্রম নিশ্চিত করব। আমাদের লক্ষ্য যুবসমাজের মধ্যে সচেতনতা বৃদ্ধি এবং ধর্মীয় মূলনীতির প্রতি শ্রদ্ধা বজায় রাখা।”

সহ-সভাপতি মোঃ সাইদুল শেখ বলেন, “কমিটি গঠন আমাদের জন্য একটি দায়িত্ব ও সম্মানের বিষয়। আমরা প্রতিশ্রুতিবদ্ধ যে, সকল কার্যক্রমে স্বচ্ছতা ও আন্তরিকতার সঙ্গে কাজ করব এবং ইউনিয়নের প্রতিটি মানুষের সেবা আমাদের প্রধান লক্ষ্য হবে।”

কমিটির লক্ষ্য হলো দ্বীনের খেদমতে নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে কাজ করা এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের বার্তা ইউনিয়নের সর্বত্র পৌঁছে দেওয়া।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park