1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪০ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

কাচিসাইরে মানবতার সেবামূলক সংগঠন গঠনে মতবিনিময় সভা অনুষ্ঠিত

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩০ অক্টোবর, ২০২৫
  • ১৪০ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

দেবিদ্বার (কুমিল্লা) সংবাদদাতা

কুমিল্লার দেবিদ্বার উপজেলার এলাহাবাদ ইউনিয়নের কাচিসাইর গ্রামে মানবতার সেবামূলক সংগঠন গঠনের লক্ষ্যে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

গত ২৪ অক্টোবর (শুক্রবার) সকাল ১০টায় কাচিসাইর এলাকার বিশিষ্ট সমাজসেবক ড. এ. কে. এম. ফারুক সরকারের নিজ বাসভবনে এ সভা অনুষ্ঠিত হয়। সভার সভাপতিত্ব করেন ড. এ. কে. এম. ফারুক সরকার।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোরশেদুল কবির খোকন। সভায় সেবামূলক সংগঠনের উদ্যোক্তা হিসেবে বক্তব্য দেন বশির আহমদ সরকার। আরও উপস্থিত ছিলেন বদিউল আলম সরকার, গিয়াস উদ্দিন সরকার, খাইরুল ইসলাম সরকার, মো. আবু কালম, দীন মোহাম্মদ, মাওলানা ইয়াসিন আহমেদ, মাসুম ভুইয়া, জহির সরকার, কামরুল হাছান মেম্বারসহ এলাকার বহু গণ্যমান্য ব্যক্তি।

সভায় সভাপতির বক্তব্যে ড. এ. কে. এম. ফারুক সরকার বলেন, “মানবতার সেবা কোনো একটি গোষ্ঠীর দায়িত্ব নয়, এটি সমাজের প্রতিটি সচেতন মানুষের নৈতিক দায়িত্ব। কাচিসাইরসহ আশপাশের এলাকায় অসহায় মানুষদের পাশে দাঁড়াতে হলে আমাদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। সংগঠনটি গঠনের মাধ্যমে সমাজে সহযোগিতা ও সৌহার্দ্যের নতুন দিগন্ত উন্মোচিত হবে।”

বিশেষ অতিথি মোরশেদুল কবির খোকন বলেন, “একটি মানবসেবামূলক সংগঠন শুধুমাত্র সাহায্যের জন্য নয়, এটি সমাজে মানবিক মূল্যবোধ জাগ্রত করার একটি আন্দোলন। তরুণ প্রজন্মকে এই উদ্যোগের সঙ্গে যুক্ত করে আমরা একটি দায়িত্বশীল সমাজ গড়তে পারব।”

বক্তব্যে দীন মোহাম্মদ বলেন, “আমাদের সমাজে অনেকেই অভাব, অসুস্থতা বা শিক্ষার সংকটে ভুগছেন। আমরা যদি আন্তরিক হই, তাহলে অল্প প্রচেষ্টায় তাদের জীবনে পরিবর্তন আনতে পারি। এ সংগঠনটি মানুষের দুঃখ-কষ্টে পাশে দাঁড়ানোর একটি মঞ্চ হবে।”

বক্তারা আরও বলেন, কাচিসাইর উত্তর জনপদ তথা ছাদির বক্স সরকার বাড়ী, নাজির মাহমুদ সরকার বাড়ী, সফর উদ্দিন সরকার বাড়ী, ধামতী পশ্চিম জনপদ (জংশর ভূঁইয়া বাড়ী, আজগর মৌলভী বাড়ী ও তৎসংলগ্ন এলাকা), এলাহাবাদ পূর্ব জনপদ (পাঞ্জুত আলী মুন্সী বাড়ী, আবিদ আলী বাড়ী) ও এলাহাবাদ পশ্চিম পাড়া ভূঁইয়া বাড়ীতে বর্তমানে কোনো মানবসেবামূলক সংগঠন নেই। তারা জানান, এলাকার মানুষের আর্থিক সমস্যা, অসুস্থতা, শিক্ষার ব্যয় কিংবা মেয়েদের বিয়ের প্রয়োজনে সহযোগিতা করতে একটি সংগঠন প্রতিষ্ঠা এখন সময়ের দাবি।

সভায় উপস্থিত সকলে মানবতার সেবায় নিবেদিত একটি সংগঠন গঠনের বিষয়ে একমত পোষণ করেন এবং অতি দ্রুত এর কার্যকর কাঠামো প্রণয়নের সিদ্ধান্ত নেন। সভা শেষে উপস্থিত ব্যক্তিবর্গ পরস্পরের সঙ্গে মতবিনিময় করেন এবং সমাজকল্যাণমূলক কার্যক্রমে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park