1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩০ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

কাঠালিয়ায় বিএনপির ৩১ দফা লিফলেট বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ২২ নভেম্বর, ২০২৫
  • ১৫৩ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

বুলবুল আহমেদ, ঝালকাঠি

ঝালকাঠির কাঠালিয়া উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চেয়ারপারসন তারেক রহমানের রাষ্ট্র মেরামতের লক্ষ্যে ঘোষিত ৩১ দফা প্রচারের অংশ হিসেবে লিফলেট বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বিকাল সাড়ে চারটায় মুন্সিরাবাদ সবুনেচ্ছা বালিকা মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে আওরাবুনিয়া ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে এ কর্মসূচি আয়োজন করা হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির দরবেশ বিষয়ক সম্পাদক মো. রফিকুল ইসলাম কামাল। বিশেষ অতিথি হিসেবে ছিলেন রাজাপুর উপজেলা বিএনপির সভাপতি তালুকদার এডভোকেট আবুল কালাম আজাদ, কাঠালিয়া উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি জালালুর রহমান আকন এবং সাধারণ সম্পাদক আক্তার হোসেন নিজাম মিরবাহন। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন আওরাবুনিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মাওলানা আব্দুল গফুর।

বক্তারা বলেন, “চেয়ারপারসন তারেক রহমানের নেতৃত্বে রাষ্ট্র মেরামতের ৩১ দফা বাস্তবায়ন হলে দেশে গণতন্ত্র, ন্যায়বিচার ও জনগণের অধিকার প্রতিষ্ঠিত হবে।” তারা আরও উল্লেখ করেন, “বর্তমান দুঃশাসন ও দুর্নীতির বিরুদ্ধে জনগণকে ঐক্যবদ্ধ হতে হবে।”

অনুষ্ঠানে ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন এবং লিফলেট বিতরণের মাধ্যমে স্থানীয় জনগণকে ৩১ দফা সম্পর্কে সচেতন করা হয়।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park