1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৯ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

কাঠালিয়ায় বিএনপির ৩১ দফা প্রচারে লিফলেট বিতরণ

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ২২ নভেম্বর, ২০২৫
  • ৭৭ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

বুলবুল আহমেদ 

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রস্তাবিত রাষ্ট্রকাঠামোর ৩১ দফা প্রচারের অংশ হিসেবে ঝালকাঠি-১ (রাজাপুর–কাঠালিয়া) আসনে দলীয় মনোনয়নপ্রত্যাশী ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক মো. রফিকুল ইসলাম জামাল লিফলেট বিতরণ কর্মসূচি পরিচালনা করেছেন। শুক্রবার বিকেল চারটার দিকে কাঠালিয়া উপজেলার বটতলা বাজার এলাকায় তিনি এ কর্মসূচি পরিচালনা করেন।

লিফলেট বিতরণের সময় রফিকুল ইসলাম জামাল বলেন, “গণতন্ত্র পুনরুদ্ধার, ভোটাধিকার নিশ্চিতকরণ এবং জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠাই বিএনপির ৩১ দফা কর্মসূচির মূল লক্ষ্য। জনগণের অধিকার ফিরিয়ে আনতে বিএনপি দৃঢ়ভাবে কাজ করে যাচ্ছে।”

এর আগে বিকেল তিনটায় তিনি কাঠালিয়া উপজেলা বিএনপির কোষাধ্যক্ষ মরহুম রিয়াজ আকনের কবর জিয়ারত করেন। সেখানে তিনি মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাঁর পরিবারের খোঁজখবর নেন। এ সময় রাজাপুর ও কাঠালিয়া উপজেলা বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতাকর্মীরা তাঁর সঙ্গে ছিলেন।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park