1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৬:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
নড়াইলে নবগঙ্গা সেতুর কাজ থমকে, দুই পাড়ের লক্ষাধিক মানুষের দুর্ভোগ চরমে তেরখাদায় দুর্গাপূজা ঘিরে পুলিশের মতবিনিময় সভা, আইনশৃঙ্খলা বিঘ্নকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণা তেরখাদায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, সহনশীল দেশ গড়ার আহ্বান খুলনার জিরো পয়েন্টে বাসে তল্লাশি, ৬ কেজি ৫৯৭ গ্রাম আইস উদ্ধার সাজমীর হত্যা মামলায় এসআরবি-৬-এর অভিযানে দুই আসামি গ্রেপ্তার রূপসায় ইটভাটা ব্যবসায়ী ফখরুল হত্যা মামলার আসামি চট্টগ্রামে গ্রেপ্তার বড়দিয়া বাজার রক্ষায় উদ্যোগ, ভাঙন প্রতিরোধে শুরু হচ্ছে জরুরি কার্যক্রম খুলনার একাধিক হত্যা মামলার আসামি ওসমান পাবনায় গ্রেপ্তার সুন্দরবনে জলদস্যুদের আস্তানায় অভিযান, ১৪টি আগ্নেয়াস্ত্রসহ বিপুল সরঞ্জাম উদ্ধার বড়দিয়া বাজারে ভাঙনকবলিত এলাকা পরিদর্শন ইউএনওর, ১৬ ব্যবসায়ীকে সহায়তা ও জিওব্যাগ ফেলার নির্দেশ

কারাগারে ইডেন কলেজের সেই শিক্ষার্থীকে বিয়ে করলেন গায়ক নোবেল

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : শুক্রবার, ২০ জুন, ২০২৫
  • ৩১৪ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

প্রতিবেদক

ধর্ষণ, নির্যাতন ও পর্নোগ্রাফির অভিযোগে গ্রেফতার হওয়া গায়ক মাইনুল আহসান নোবেল কারাগারেই বিয়ে করেছেন মামলার বাদী ইডেন কলেজের সাবেক এক ছাত্রীকে। বৃহস্পতিবার (১৯ জুন) কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে কারা কর্তৃপক্ষের তত্ত্বাবধানে এই বিয়ে সম্পন্ন হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা বিভাগের কারা উপ-মহাপরিদর্শক (ডিআইজি প্রিজন্স) মো. জাহাঙ্গীর কবির।

কারাগার সূত্র জানায়, বিয়ের সময় উভয় পক্ষের সাক্ষী হিসেবে উপস্থিত ছিলেন নাজমা হোসেন, সাবিহা তারিন, মো. খলিলুর রহমান ও মো. সাদেক উল্লাহ ভূইয়া।

এর আগে, গত ১৮ জুন (বুধবার) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নাজমিন আক্তার এক আদেশে কারা কর্তৃপক্ষকে কাবিননামা সম্পাদনের মাধ্যমে নোবেল ও ওই শিক্ষার্থীর বিয়ের ব্যবস্থা করতে নির্দেশ দেন। নোবেলের আইনজীবীর আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত এই নির্দেশ দেন। আদালতের আদেশ অনুযায়ী উভয়ের সম্মতিতে বিয়ে সম্পন্ন করে কারা কর্তৃপক্ষ আদালতকে অবহিত করে।

গত ১৯ মে নোবেলের বিরুদ্ধে ধর্ষণ, শারীরিক নির্যাতন ও পর্নোগ্রাফি আইনে মামলা করেন ইডেন কলেজের সাবেক ওই শিক্ষার্থী। মামলার অভিযোগে বলা হয়, সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচয়ের সূত্র ধরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। ২০২৩ সালের ১২ নভেম্বর নোবেল স্টুডিও দেখানোর কথা বলে তাকে ঢাকার ডেমরা থানাধীন বাসায় নিয়ে গিয়ে একাধিকবার ধর্ষণ করেন। এ সময় ধর্ষণের ভিডিওচিত্র ধারণ করে তা সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দেন। অভিযোগপত্রে আরও উল্লেখ করা হয়, নোবেল ও তার অজ্ঞাতনামা কয়েকজন সহযোগী ওই শিক্ষার্থীকে আটকে রেখে শারীরিক ও মানসিক নির্যাতন চালান।

এ ঘটনার একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে বাদীর পরিবার তাকে চিনতে পারে এবং জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করে সহায়তা চান। পরে ১৯ মে রাত সাড়ে ৯টায় নোবেলকে গ্রেফতার করে পুলিশ এবং ওই শিক্ষার্থীকে উদ্ধার করা হয়। ঘটনার পরদিন ডেমরা থানায় অপহরণ ও ধর্ষণের অভিযোগে মামলা দায়ের করা হয়। বর্তমানে নোবেল কারাগারে রয়েছেন।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park