1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

কালিয়ায় অগ্নিকান্ডে প্রায় কোটি টাকার ক্ষতি

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৯ আগস্ট, ২০২৪
  • ২৩৮ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

মোঃ উজ্জল শেখ কালিয়া প্রতিনিধি

নড়াইলের কালিয়া উপজেলার মাথাভাঙা বাজারে অগ্নিকান্ডে মোল্যা ষ্টোরের দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে নগদ টাকাসহ মালামাল পুড়ে প্রায় ৮০ লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলেপ্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে।

বুধবার (২৮ আগষ্ট) দিবাগত রাতে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। বাবুল মোল্যা ওই গ্রামের মৃত হাজী সলেমান মোল্যার ছেলে। বাবুল মোল্যার ছেলে মুজাহিদুল ইসলাম জানান, বুধবার রাতে তার পিতা দোকান বন্ধ করে বাড়ীতে চলে যান। রাত অনুমান সোয়া ১২ টার দিকে পার্শ্ববর্তী চায়ের দোকানদার আকাশ মোল্যা আগুন দেখে তাদের বড়ীতে খবর দেয়। স্থানীয়রা কালিয়া ফায়ার সার্ভিসে খবর দিয়ে শতশত লোক আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে। অতঃপর ফায়ার সার্ভিস এসে প্রায় দেড় ঘন্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনেন। কিন্তু ততক্ষণে নগদ টাকাসহ প্রায় ৮০ লক্ষ টাকার ক্ষতি হয়ে যায়।

এ বিষয়ে কালিয়া ফায়ার সার্ভিস স্টেশনের ইন্সপেক্টর হুমায়ুন কবির বলেন, প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে। সে ক্ষেত্রে সঠিক তদন্ত হলে আসল কারণ জানা যাবে। তবে দু’টি দোকানের একটি সম্পূর্ণ মালামাল পুঁড়ে ব্যাপক ক্ষতি হয়েছে।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park