1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১১ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

কালিয়ায় আঠারোবাকি নদী থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার।

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : বুধবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২৫
  • ৩৮১ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

মোঃ হাচিবুর রহমান,কালিয়া ( নড়াইল) প্রতিনিধি

নড়াইলের কালিয়া উপজেলার চর বল্লাহাটি এলাকায় আঠারোবাকি নদী থেকে ভাঁসমান অবস্থায় অজ্ঞাত এক ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে নড়াগাতি থানা পুলিশ।

বুধবার (১৯ ফেব্রুয়ারী) বিকেল ২টার দিকে উপজেলার পহরাডাঙ্গা ইউনিয়নের চর-বল্লাহাটি গ্রামের আঠারোবাকি নদী থেকে ওই মরদেহটি উদ্ধার করে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার ( ১৯ফেব্রয়ারি) বেলা ২ টার দিকে উপজেলার নড়াগাতি থানার পহরাডাঙ্গা ইউনিয়নের চর-বল্লাহাটি গ্রামের আঠারোবাকি নদীতে অজ্ঞাত এক ব্যক্তির অর্ধগলিত মরদেহ ভাঁসতে দেখে স্থানীয় লোকজন নড়াগাতি থানা পুলিশে খবর দেয়। খবর পেয়ে থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।

স্থানীয় বাসিন্দা ইয়াদ আলী শেখ বলেন, দুপুরে নদীতে গোসল করতে গিয়ে দেখি কচুরিপানার মধ্যে কুকুর কি যেন টানাটানি করছে। এগিয়ে গিয়ে দেখি, প্যান্ট পরা একটি লাশ। পরে আমি পুলিশে খবর দিই।

নড়াগাতি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শরিফুল ইসলাম বলেন, মরদেহটি একজন পুরুষের যার বয়স আনুমানিক ৩০ বছর। মরদেহটির পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park