1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৭ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

কালিয়ায় আমিন টেলিভিশন এর ভাবমূর্তি ক্ষুন্ন করায় সাংবাদিকের বিরুদ্ধে জিডি

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৯ মে, ২০২৪
  • ২২৯ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

বিশেষ প্রতিনিধি

 

নড়াইলের কালিয়ায় বহুল প্রচলিত আমিন টিভি অনলাইন ডটকম ( আমিন টেলিভিশন) এর ভাবমূর্তি ক্ষুন্ন করায় রাশেদ রাসু নামে এক সাংবাদিকের বিরুদ্ধে সাধারণ ডায়েরী (জিডি) করেছেন আমিন টেলিভিশন এর সম্পাদক ও প্রকাশক মোঃ জিহাদুল ইসলাম। ০৯ মে (বৃহস্পতিবার) দুপুর ১২ টায় নড়াগাতী থানায় এ জিডি করেন তিনি। জিডি নং ২৭৪। রাশেদ রাসু লোহাগড়া উপজেলার গোপীনাথপুর গ্রামের মৃত মান্নানের ছেলে।

জিডি সূত্রে জানা যায়, সম্প্রতি লোহাগড়া উপজেলার নলদি ইউনিয়নের একটি মেয়েলী ঘটনা “এম ডি আমিন” নামের একটি ফেসবুক আইডিতে তথ্য প্রমানসহ প্রকাশ করে। যা নিয়ে ফেসবুকে চলছে আলোচনা ও সমালোচনার ঝড়। পরবর্তীতে ওই সাংবাদিক সরেজমিনে গিয়ে সত্য ঘটনাটি কাল্পনিক বলে আখ্যা দেয় এবং এম ডি আমিনের আইডির পোষ্টটিকে আমিন টেলিভিশনে প্রচার হয়েছে বলে বিভ্রান্তি সৃষ্টি করে বিষয়টি নড়াইল পুলিশ মিডিয়ায় দিয়ে পুলিশের কাছে আমার আমিন টেলিভিশন এর ভাবমুর্তি ক্ষুন্ন করার অপচেষ্টা করে। মূলতঃ আমিন টেলিভিশনের পেজে বা পোর্টালে ওই বিষয়ে কোন নিউজ আপলোড হয়নি। পুলিশ মিডিয়ায় মিথ্যা তথ্য দিয়ে ওই সাংবাদিক আমিন টেলিভিশনের ভাবমূর্তি ও সম্মান ক্ষুন্ন করেছে। যা বড় ধরনের অপরাধের শামিল।

মোঃ আমিন নামের জনৈক প্রবাসীর ব্যক্তিগত আইডির যে কোন ধরণের পোস্টে কোন বিতর্কের সৃষ্টি হলে তার জন্য আমিন টেলিভিশন দায়ী নয়। পরবর্তীতে ওই সাংবাদিক আমিন টেলিভিশনের আরো ক্ষতিসাধন করতে পারে এই আশংকায় জিডি করেছেন সম্পাদক মোঃ জিহাদুল ইসলাম।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park