1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

কালিয়ায় ‘একতা যুব সংঘ’র বর্ষপূর্তি উপলক্ষে জার্সি বিতরণ ও চার দলীয় ফুটবল টুর্নামেন্ট

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ২৬ জুলাই, ২০২৫
  • ৩৬১ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

নড়াইল প্রতিনিধি:

নড়াইলের কালিয়া উপজেলার কলাবাড়ীয়া বহুমুখী উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে ‘একতা যুব সংঘ’র এক বছর পূর্তি উপলক্ষে জার্সি বিতরণ ও চার দলীয় ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কলাবাড়ীয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও নিউ মডেল মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি মোল্লা লিয়াকত হোসেন (ছানা)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৪ নম্বর ওয়ার্ড বিএনপি নেতা মোঃ মোফিজুর রহমান (আঙ্গু), মোঃ হাফিজুর রহমান শেখ, ৩ নম্বর ওয়ার্ড বিএনপি নেতা মোঃ মান্নান শিকদার, ইউনিয়ন যুবদলের সিনিয়র সহ-সম্পাদক মোঃ রাসেল শেখ (আখের), সাবেক বিদ্যালয় কমিটির সদস্য মোঃ সোহাগ মোল্লা ও মোঃ হাবিবুর রহমান মিন্টু এবং ১ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য কামাল মুন্সী।

অনুষ্ঠানে একতা যুব সংঘের সহ-সভাপতি মোঃ আলামিন মোল্লা ও মোঃ বাপ্পী মোল্লা খেলোয়াড়দের মাঝে জার্সি বিতরণ করেন। এ আয়োজনে সার্বিক সহযোগিতা ও অর্থায়ন করেন নড়াগাতী থানা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ও ব্যবসায়ী মোঃ শেখ সাদী।

অনুষ্ঠান সঞ্চালনা করেন মোঃ রুবেল মোল্লা এবং খেলাটি পরিচালনা করেন মোঃ ওহিদুল শিকদার। চার দলীয় টুর্নামেন্টে প্রতি দলে ১১ জন করে খেলোয়াড় অংশগ্রহণ করেন। টুর্নামেন্টটি দেখতে স্থানীয় জনগণের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।

‘একতা যুব সংঘ’-এর নেতৃবৃন্দ বলেন, “আমরা বিশ্বাস করি, নিয়মিত খেলাধুলা আয়োজন করলে এলাকার যুব সমাজ মাদক, সন্ত্রাস ও অপরাধমূলক কর্মকাণ্ড থেকে বিরত থাকবে। তাই আমাদের এই প্রয়াস অব্যাহত থাকবে। আমরা আহ্বান জানাই, সবাই মিলে ঘরে ঘরে সামাজিক সচেতনতা গড়ে তুলে একটি মাদকমুক্ত সমাজ প্রতিষ্ঠা করতে—প্রয়োজনে প্রশাসনকে সহযোগিতা করুন।”

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park