1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৪ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

কালিয়ায় কৃষক সমাবেশ অনুষ্ঠিত 

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : বুধবার, ১৫ জানুয়ারি, ২০২৫
  • ১৪৫ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

 

কালিয়া (নড়াইল) প্রতিনিধি

নড়াইলে কালিয়া উপজেলার পহরডাঙ্গা বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়।

সোমবার( ১৩ জানুয়ারি) বিকালে পহরডাঙ্গা ইউনিয়ন পরিষদের সামনে পহরডাঙ্গা ইউনিয়ন কৃষক দলের উদ্যেগে এই কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়।

পহরডাঙ্গা ইউনিয়ন যুবদলের সাবেক আহবায়ক এসএম নূরে আলম সাজ্জাদ নয়নের সঞ্চালনায় ও পহরডাঙ্গা ইউনিয়ন বিএনপি সভাপতি বি,এম নজরুল ইসলাম কাবুলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নড়াইল জেলা কৃষক দলের আহবায়ক মোঃ নবীর হোসেন,বিশেষ অতিথি হিসাবে জেলা কৃষক দলের সদস্য সচিব এনামুল কবির চঞ্চল, নড়াগাতী থানা কৃষক দলের আহবায়ক লিটন সিকদার,সদস্য সচিব মিন্টু ঘোষ,নড়াগাতি থানা যুবদলের সদস্য সচিব চৌধুরী সাখায়েত হোসেন ঝুনু, নড়াগাতী থানা মহিলা দলের সভাপতি নাদিরা আকতার জোসনা মল্লিক।

 

এ সময় অন্যান্য মধ্যে উপস্থিত ছিলেন,ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক কুবাদ সিকদার, নড়াগাতী থানা যুবদলের সদস্য আলিম শেখ,বিএনপি নেতা ইকবাল সিকদার,সমাজপতি আবুল বাসার শেখ,বিএনপি নেতা সবুজ শেখ প্রমুখ।

 

এ সময় বক্তারা জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান রাষ্ট্রনায়ক তারেক রহমানের ঘোষিত কৃষকদের জন্য বিভিন্ন প্রস্তাবনা তুলে ধরেন ও শেখ হাসিনার শাসনামলে দুঃশাসনের বিভিন্ন দিক তুলে ধরেন। এবং আগামী নির্বাচনে ভোট দিয়ে বিএনপিকে ক্ষমতায় আনার আহ্বান জানান।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park