1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৯:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
কর্ম ও আদর্শে স্মরণীয় হয়ে থাকবেন অধ্যক্ষ মোল্লা সাকায়েত হোসেন। নড়াইলে নবগঙ্গা সেতুর কাজ থমকে, দুই পাড়ের লক্ষাধিক মানুষের দুর্ভোগ চরমে তেরখাদায় দুর্গাপূজা ঘিরে পুলিশের মতবিনিময় সভা, আইনশৃঙ্খলা বিঘ্নকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণা তেরখাদায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, সহনশীল দেশ গড়ার আহ্বান খুলনার জিরো পয়েন্টে বাসে তল্লাশি, ৬ কেজি ৫৯৭ গ্রাম আইস উদ্ধার সাজমীর হত্যা মামলায় এসআরবি-৬-এর অভিযানে দুই আসামি গ্রেপ্তার রূপসায় ইটভাটা ব্যবসায়ী ফখরুল হত্যা মামলার আসামি চট্টগ্রামে গ্রেপ্তার বড়দিয়া বাজার রক্ষায় উদ্যোগ, ভাঙন প্রতিরোধে শুরু হচ্ছে জরুরি কার্যক্রম খুলনার একাধিক হত্যা মামলার আসামি ওসমান পাবনায় গ্রেপ্তার সুন্দরবনে জলদস্যুদের আস্তানায় অভিযান, ১৪টি আগ্নেয়াস্ত্রসহ বিপুল সরঞ্জাম উদ্ধার

কালিয়ায় গৃহবধূর রহস্যজনক মৃত্যু; স্বামীসহ পরিবারের সদস্যরা পলাতক

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ৪ জুলাই, ২০২৬
  • ১৪০ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

শেখ ফসিয়ার রহমান, নড়াইল জেলা প্রতিনিধি

নড়াইলের কালিয়া উপজেলার চাঁচুড়ী ইউনিয়নের লাঙ্গুলিয়া গ্রামে লাজিনা আক্তার (২৫) নামে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২ জুলাই) সন্ধ্যায় স্বামীর বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। ঘটনার পর থেকেই নিহতের স্বামী আব্দুর রহমান শেখসহ পরিবারের সদস্যরা পলাতক রয়েছেন।

নিহত লাজিনা আক্তার উপজেলার পিরোলী গ্রামের খানকাহপাড়া এলাকার মোজাম মল্লিকের মেয়ে। কয়েক বছর আগে চাঁচুড়ী ইউনিয়নের লাঙ্গুলিয়া গ্রামের জামাল শেখের ছেলে আব্দুর রহমান শেখের সঙ্গে তার বিয়ে হয়। তাদের সংসারে চার বছর বয়সী একটি পুত্রসন্তান রয়েছে।

নিহতের স্বজন ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সন্ধ্যার আগে স্থানীয়দের মাধ্যমে লাজিনার বাবা মোজাম মল্লিক জানতে পারেন, তার মেয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। খবর পেয়ে তিনি স্বামীর বাড়িতে গিয়ে দেখেন, লাজিনার মরদেহ উঠানে পড়ে রয়েছে। তবে সেখানে স্বামী, শ্বশুর, শাশুড়িসহ পরিবারের কাউকে পাওয়া যায়নি। ঘটনার পর থেকেই তারা বাড়ি ছেড়ে পালিয়ে গেছেন।

নিহতের পরিবারের দাবি, এটি আত্মহত্যা নয়; পরিকল্পিত হত্যাকাণ্ড। তাদের অভিযোগ, লাজিনাকে হত্যার পর ঘটনাটি আত্মহত্যা বলে চালিয়ে দিতে মরদেহ ঝুলিয়ে রাখা হয়েছিল। শরীরে থাকা বিভিন্ন আঘাতের চিহ্ন এবং ঘটনার পর পরিবারের সদস্যদের পলায়ন এ সন্দেহকে আরও জোরালো করেছে বলে দাবি করেন স্বজন ও প্রতিবেশীরা।

খবর পেয়ে কালিয়া থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সুরতহাল প্রতিবেদন তৈরি করে মরদেহ ময়নাতদন্তের জন্য নড়াইল সদর হাসপাতালের মর্গে পাঠায়।

এ ঘটনায় নিহতের পরিবার ও এলাকাবাসী দ্রুত সুষ্ঠু তদন্ত, প্রকৃত ঘটনা উদঘাটন এবং জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। তারা জানান, এ বিষয়ে থানায় লিখিত অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে।

কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইদ্রিস আলী বলেন, “ঘটনার প্রকৃত রহস্য উদঘাটনে পুলিশ সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্তের ভিত্তিতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park