1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৯ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

কালিয়ায় জমি দখলের চেষ্টা! জোর পূর্বক গাছ কাটার অভিযোগ!

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : শুক্রবার, ৫ এপ্রিল, ২০২৪
  • ৩৩৩ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

 

মোঃ হাচিবুর রহমান স্টাফ রিপোর্টার

 

নড়াইলের কালিয়া উপজেলার নড়াগাতী থানার মাউলী ইউনিয়নের কাঠাদুরা পশ্চিম পাড়া গ্রামে তহিদ মোল্যা গংদের রেকর্ডীও জমির গাছ জোর পূর্বক কাটার অভিযোগ উঠেছে একই গ্রামের মৃত রকমান মোল্যার ছেলে সরোয়ার মোল্যার বিরুদ্ধে।

 

৫ এপ্রিল (শুক্রবার) সকালের দিকে এ গাছ কাটার ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগীরা ৯৯৯ এ ফোন দিলে নড়াগাতী থানা পুলিশ ঘটনাস্থলে এসে গাছ কাটা বন্ধ করে দেন এবং মাওলি ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোঃ আশরাফুল আলমের জিম্মায় গাছটি রেখে আাসেন। তোহিদ মোল্লার ওই গ্রামের মৃত রাহাজেদ মোল্যার ছেলে।

 

ভুক্তভোগী তহিদ মোল্যা জানান, জমিটা তার বাপ দাদার পৈত্রিক সম্পত্তি, ২৬, ৬২ ও হাল রেকর্ড তার বাবার নামে আছে। বাবার মৃত্যুান্তে ওই সম্পত্তি ৭ ভাই বোনের নামে নামপত্তন করে নিয়মিত সরকারী কর খাজনা পরিশোধ করে আসছেন। কিন্ত পাশ্ববর্তী সরোয়ার মোল্যা কোন কাগজপত্র ছাড়াই তাদের রেকর্ডীও জায়গায় জোর করে বসবাস করে আসছে। এ বিষয়ে বিজ্ঞ আদালতে মামলা চলমান থাকা অবস্থায় আজ সকালে সরোয়ার মোল্যা নালিশি জমিতে থাকা বড় সিরিস গাছ কাটতে গেলে বাঁধা দিলে মহিলাদের অকথ্য ভাষায় গালিগালাজ করে। অতঃপর ৯৯৯ এ ফোন করলে পুলিশ ব্যবস্থা নেয়।

 

তহিদ মোল্লার ভাই প্রবাসী জিয়া মোল্লার স্ত্রী সালমা বেগম বলেন, তার স্বামী ও দেবর বাহিরে থাকে। এই সুযোগে সরোয়ার মোল্লা পেশী শক্তি খাটিয়ে আমাদের সম্পত্তি জোরপূর্বক দখলের চেষ্টা করে আসছে। আমাদের গাছও তারা জোর করে কেটে নিয়ে যাচ্ছে। আমরা এ বিষয়ে সুষ্ঠ বিচার চাই।

 

মামলা চলমান থাকা অবস্থা কেন গাছ কাটলেন? এ প্রশ্নের কোন সদুত্তর দিতে পারেননি অভিযুক্ত সরোয়ার মোল্যা। এমনকি তার স্বপক্ষের কোন কাগজও তিনি দেখাতে পারেননি।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park