1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

কালিয়ায় জেলা বিএনপি সভাপতির বিরুদ্ধে ষড়যন্ত্র ও ছাত্রদল অফিস ভাঙচুরের অভিযোগে প্রতিবাদে সংবাদ সম্মেলন 

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২০ মে, ২০২৫
  • ২৫৫ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

মোঃ হাচিবুর রহমান,কালিয়া ( নড়াইল) প্রতিনিধিঃ

নড়াইলের কালিয়ায় জেলা বিএনপির সভাপতি বিশ্বাস জাহাঙ্গীর আলম এর বিরুদ্ধে ষড়যন্ত্র ও কালিয়া উপজেলা ছাত্রদল কার্যালয় ভাঙচুরের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

মঙ্গলবার (২০মে) সকাল ১১ টায় কালিয়া ডাকবাংলো মাঠে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের সামনে বক্তব্য পাঠ করেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সম ওয়াহিদুজ্জামান মিলু।

ওয়াহিদুজ্জামান মিলু তার বক্তব্যে বলেন, গত ১৮ তারিখ বিএনপির নির্বাহী কমিটির সদস্য আঃ লতিফ সম্রাট এর উপর নড়াগাতির যোগানিয়া বাজার এলাকায় কে বা কারা হামলা করে সঠিকভাবে আমাদের জানা নেই। ফেসবুকের মাধ্যমে আমরা জানতে পেরেছি বিএনপি নেতা আঃ লতিফ সম্রাটের উপর আক্রমণ হয়েছে।

কিন্তু ওই দিনই সন্ধ্যায় তার পক্ষ থেকে কালিয়া প্রেসক্লাবে কালিয়া পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক সেলিম রেজা ইউসুফ সংবাদ সম্মেলনে জেলা বিএনপির সভাপতি বিশ্বাস জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক বক্তব্য দিয়েছেন। যাহা সঠিক নয়।

মূলত ১৭ মে খুলনা তারুণ্য সমাবেশ থেকে ফিরে জেলা বিএনপির সভাপতি বিশ্বাস জাহাঙ্গীর আলম ঢাকায় অবস্থান নেন এবং পরবর্তীতে ব্যবসায়িক কাজে ১৮ই মে তিনি দেশের বাহিরে চলে যান।

কিন্তু ১৮ মে সন্ধ্যায় সংবাদ সম্মেলনে আঃ লতিফ সম্রাটের উপর হামলার দায়ভার উদ্দেশ্যপ্রণোদিতভাবে চাপানো হয়েছে যেটা আদতে সঠিক নয়। এছাড়াও সংবাদ সম্মেলন শেষে কালিয়া উপজেলা ছাত্রদলের কার্যালয় ভাঙচুর করে একটি মহল।

আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন, কালিয়া পৌর বিএনপির সভাপতি শেখ সেলিম হোসেন, সহ-সভাপতি মনিরুল ইসলাম, সাবেক সদস্য সচিব শেখ মনিরুজ্জামান মনা,জেলা বিএনপি’র সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক রেজাই রাব্বি কামাল, জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি ও কালিয়া পৌর বিএনপি’র সিনিয়র সাধারণ সম্পাদক শেখ শিহাব উদ্দিন, উপজেলা যুবদলের সদস্য সচিব সদ্দার আর্মস্ট্রং, ছাত্রদলের আহবায়ক সম রাকিবুজ্জামান পাপ্পু, সদস্য সচিব সরদার তরিকুল ইসলাম, কালিয়া পৌর বিএনপির সহ-সভাপতি মোল্লা জুয়েল রানা, কালিয়া বাজার বণিক সমিতির সভাপতি শেখ জাহাঙ্গীর আলমসহ উপজেলা বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park