1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

কালিয়ায় ডিবি পরিচয়ে ডাকাতিকালে পুলিশের হাতে এনএসআই সদস্যসহ ৪ আটক

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ২২ ফেব্রুয়ারি, ২০২৫
  • ২৯৭ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

হাচিবুর রহমান কালিয়া নড়াইল প্রতিনিধি

নড়াইলের কালিয়ায় ডাকাতির সময় গোয়েন্দা পুলিশ (ডিবি) পরিচয়ে সংঘবদ্ধ ডাকাতি করতে গিয়ে পুলিশের হাতে ধরা পড়েছেন নড়াইলে কর্মরত এনএসআই ফিল্ড অফিসারসহ চারজন।

শুক্রবার (২১ ফেব্রুয়ারি) রাত আটটার দিকে কালিয়া উপজেলার খড়রিয়া চরপাড়া গ্রামে মনোরঞ্জন বিশ্বাসের ছেলে সৌমেন্দ্রনাথ বিশ্বাসের বাড়িতে এ ঘটনা ঘটে।

আটক ব্যক্তিরা হলেন—নড়াইল জেলা এনএসআই ফিল্ড অফিসার ও ঝিনাইদহ সদর উপজেলার কাঞ্চনপুর গ্রামের মোঃ ইয়াছিন হোসেন (২৭), নড়াইল সদর উপজেলার ভওয়াখালী গ্রামের আরিফুজ্জামান (২২), সুবুদীডাঙ্গা গ্রামের সোহাগ মোল্লা (৩৬) ও একই উপজেলার শাহরিয়ার জামান শশী (৩৫)।

পুলিশ জানায়, অভিযুক্তরা ডিবি পুলিশের পরিচয়ে সৌমেন্দ্রনাথ বিশ্বাসের বাড়িতে ঢুকে অবৈধ মালামাল আছে বলে তল্লাশি চালায়। এরপর ঘরে থাকা নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করে। সন্দেহ হলে স্থানীয়রা পেড়লী পুলিশ ক্যাম্পে খবর দিলে ইনচার্জ এসআই আজিজুর রহমান দলবলসহ ঘটনাস্থলে পৌঁছে তাদের আটক করে।

আটকের সময় তাদের কাছ থেকে ২ ভরি ২ আনা ২ রতি স্বর্ণালংকার (মূল্য আনুমানিক ৩ লাখ টাকা) এবং নগদ ১ লাখ ১১ হাজার টাকা উদ্ধার করা হয়।

এ বিষয়ে কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ রাশিদুল ইসলাম জানান, “ডাকাতির ঘটনায় আটক চারজনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে এবং তাদেরকে জেল হাজতে পাঠানো হয়েছে।”

নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া জরুরি। আইনের শাসন প্রতিষ্ঠায় সকলকে সতর্ক থাকতে হবে।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park