1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১১ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

কালিয়ায় নড়াইল জেলা বিএনপি নেতা  আশরাফুল হক আশরাফের মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত।

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারি, ২০২৫
  • ১৫৬ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

শেখ ফসিয়ার রহমান , নড়াইল জেলা প্রতিনিধি

নড়াইলের কালিয়ায়, ৪ ফেব্রুয়ারী সন্ধ্যায় কালিয়া উপজেলা জাতীয়তাবাদী ছাত্র দলের আয়োজনে নড়াইল জেলা ছাত্রদলের সোনালী অতীতের স্মরণীয় নেতা, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি এবং জেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আশরাফুল হক আশরাফ-এর ১৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা ছাত্রদল অফিসে এ স্মরণসভা অনুষ্ঠিত হয়। সভার সভাপতিত্ব করেন উপজেলা ছাত্রদলের আহ্বায়ক স.ম রাকিবুজ্জামান পাপ্পু এবং সঞ্চালনা করেন সদস্য সচিব সরদার তরিকুল ইসলাম।

অনুষ্ঠানে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন নড়াইল জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক স,ম,রেজাই রাব্বি কামাল,কালিয়া পৌর বিএনপির সাবেক সদস্য সচিব শেখ মনিরুজ্জামান মনা, নড়াইল জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি ও কালিয়া পৌর বিএনপির অন্যতম নেতা শেখ শিহাব উদ্দিন,বি,এন,পি নেতা শেখ মুরাদ হোসেন, রবিউল ইসলাম, সহ উপজেলা,পৌর, বিএনপি ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

দোয়া মাহফিলে মরহুম আশরাফুল হক আশরাফের আত্মার মাগফিরাত কামনা করা হয় এবং দলীয় নেতা-কর্মীদের তাঁর আদর্শ ও রাজনীতিকে স্মরণ রাখার আহ্বান জানানো হয়। স্মরণ সভায় বক্তারা বলেন, ছাত্রনেতা মোঃ আশরাফুল হক আশরাফ ছিলেন আদর্শের রাজনীতিতে আপসহীন, অত্যন্ত সাহসী এবং বলিষ্ঠ নেতৃত্বদানের অধিকারী উল্লেখ করে নেতৃবৃন্দ বলেন, আশরাফের মৃত্যুর মধ্য দিয়ে বিএনপির রাজনীতিতে যে শূন্যতার সৃষ্টি হয়েছে তা পূরণ হওয়ার নয়। তিনি ছিলেন সেরা সংগঠকদের অন্যতম। ছাত্ররাজনীতির গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে সাংগঠনিক নেতৃত্বের বিচক্ষণতা, দৃঢ়তা ও আপসহীনতা তাকে রাজনৈতিক প্যারামিটারের এক অনন্য উচ্চতায় পৌঁছে দিয়েছিল। সব স্বৈরশাসনের বিরুদ্ধে তার ছিল বলিষ্ঠ প্রতিবাদী ভূমিকা।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park