1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১১ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

কালিয়ায় নিখোঁজ ভ্যান চালকের অর্ধগলিত মরদেহ উদ্ধার।

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : রবিবার, ১ ডিসেম্বর, ২০২৪
  • ২৬০ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

মোঃ হাচিবুর রহমান,কালিয়া (নড়াইল) প্রতিনিধি

নড়াইলের কালিয়ায় নিখোঁজের এক সপ্তাহ পরে ডোবা থেকে শওকত লস্কার (৫০) নামে এক বাক প্রতিবন্ধী ভ্যানচালকের অর্ধ গলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (১ ডিসেম্বর) সকালে উপজেলার সালামাবাদ ইউনিয়নের বলাডাঙ্গা থেকে ওই ভ্যানচালকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়।

কালিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ রাশেদুল ইসলাম মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন। নিহত শওকত লস্কার লোহাগড়া উপজেলার মঙ্গলপুর গ্রামের আমজেদ লস্কারের ছেলে।

পুলিশ ও নিহতের স্বজন সূত্রে জানা যায়, ভ্যানচালক শওকত লস্কার বাক প্রতিবন্ধি ছিলেন। গত ২৪ নভেম্বর সন্ধায় নড়াগাতি থানার বড়দিয়া বাজার থেকে নিজের চালিত অটোভ্যানসহ সন্ধা ৭টায় নিখোঁজ হয় সে। এরপর পরিবারের লোকজন তাকে খোঁজাখুঁজি করে না পেয়ে পরের দিন ২৫ নভেম্বর শওকত এর বড় ভাই লাভলু লস্কার নড়াগাতি থানায় নিখোঁজের সাধারণ ডায়েরি করেন। নিখোঁজের ৭ দিন পরে আজ রবিবার কালিয়া উপজেলার সালামাবাদ ইউনিয়নের বলাডাঙ্গা এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

এ বিষয়ে কালিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাশেদুল ইসলাম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ভ্যান নেওয়ার উদ্দেশেই তাকে হত্যা করে ফেলে গেছে দুর্বৃত্তরা। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতন্তের জন্য নড়াইল সদর হাসপাতালে পাঠানো হচ্ছে। এ ঘটনা তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park