1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

কালিয়ায় প্রতিবন্ধীর সরকারি জমিতে শরিক দাবিতে হয়রানির অভিযোগ

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : রবিবার, ২৫ মে, ২০২৫
  • ২৮৮ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

মামুন মোল্যার নড়াইল

নড়াইলের কালিয়া উপজেলার পেড়লী বাজারে প্রতিবন্ধী এক ব্যক্তির নামে বরাদ্দ সরকারি জমিতে শরিকানা দাবির অভিযোগ উঠেছে। এতে তাকে ও তার পরিবারকে হয়রানির শিকার হতে হচ্ছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীরা।

জানা গেছে, পেড়লী গ্রামের মৃত আবুল কাশেম মোল্যার ছেলে ডালিম মোল্যা (৪৫) একজন বুদ্ধিপ্রতিবন্ধী। তিনি বর্তমানে তার বোন সাদিয়া আক্তারী জুইয়ের কাছে থাকেন। তার নামে ১০৭ নং পেড়লী মৌজার ১ নং খতিয়ানের সাবেক দাগ ৩২৩৬, হাল দাগ ৩৬৪২ এর আওতায় একটি দোকান ঘর রয়েছে, যার আয়তন ১৫.৮/২১.৬ হাত। দোকানটি নোটারি পাবলিকের মাধ্যমে বোন জুইয়ের নামে হস্তান্তর করা হয়। পরে ডালিমের চিকিৎসার খরচ চালাতে জুই দোকানটি স্থানীয় বাসিন্দা মিলন মল্লিকের স্ত্রী ইয়াসমিন বেগমের কাছে হস্তান্তর করেন।

তবে মৃত টুটুল মোল্যার স্ত্রী খাদিজা বেগম ওই জমিতে স্বত্ব দাবি করে ডালিম ও তার বোনের বিরুদ্ধে চাপ সৃষ্টি করছেন বলে অভিযোগ পাওয়া গেছে। ২৪ মে বিকেলে স্থানীয়ভাবে শালিসের উদ্যোগ নেওয়া হলেও তা হয়নি বলে জানান সংশ্লিষ্টরা।

এ বিষয়ে অভিযুক্ত খাদিজা বেগমের মোবাইল নম্বরে (০১৭৬৫৫১৬৫০৫) একাধিকবার কল করেও তার মন্তব্য নেওয়া সম্ভব হয়নি, তিনি ফোন রিসিভ করেননি।

পেড়লী বাজার বণিক সমিতির সভাপতি মো. আলমগীর হোসেন বলেন, ‘সরকারি পেরিফেরিভুক্ত জায়গায় ডালিম মোল্যার নামেই দোকানটি রয়েছে। তিনি তা তার বোন জুইকে দিয়েছেন এবং জুই তা অন্যের কাছে হস্তান্তর করেছেন। সব কাগজপত্রে ডালিমের নাম থাকায় আমি ও বাজার সেক্রেটারি এতে স্বাক্ষর দিয়েছি।’ ভুক্তভোগী পক্ষ প্রশাসনের কাছে হয়রানি বন্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park