1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

কালিয়ায় প্রধান শিক্ষক নাজমুলের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ।

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি, ২০২৫
  • ১৮৬ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

 

মেঃ হাচিবুর রহমান, কালিয়া ( নড়াইল) প্রতিনিধি

নড়াইলের কালিয়া উপজেলার ৬৬ নং পার-কেকানিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিকদার নাজমুল আলমের বিরুদ্ধে বিভিন্ন দুর্নীতি ও অনিয়মের অভিযোগ উঠেছে।

এ বিষয়ে নড়াইল জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা, জেলা প্রশাসকসহ সংশ্লিষ্ট ৭টি দপ্তরে ১৪ জানুয়ারী মঙ্গলবার অভিযোগ দায়ের করে ছাত্র ছাত্রীদের অভিভাবক ও এলাকার সচেতন মহল।

অভিযোগ সূত্রে জানা যায়, প্রধান শিক্ষক হিসাবে সিকদার নাজমুল আলম ২০১৮ সনে পার কেকানিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যোগদান করেন। যোগদানের পর থেকে তিনি সরকারি নিয়মনীতির তোয়াক্কা না করে নিজের খেয়াল খুশি মত বিদ্যালয়ে আসা যাওয়া করেন। বিদ্যালয়ের ৩ লক্ষ টাকার অস্থায়ী টিনসেড ঘর নির্মান প্রকল্প বরাদ্দ হলেও তা সঠিকভাবে বাস্তবায়ন করেননি।

বিদ্যালয়ের পুরাতন ভবন নিলামের আগে চেয়ার-টেবিলসহ অন্যান্য আসবাবপত্র গোপনে বিক্রি করে ১৬ হাজার টাকা আত্মসাৎ করেছে। তাছাড়া ২০২৪ সালের বার্ষিক পরীক্ষার সময় সকল শ্রেনীর শিক্ষার্থীদের নিকট থেকে সরকারের দেয়া বিনামূল্যে বই জোরপূর্বক দপ্তরীর মাধ্যমে সংগ্রহ করে ও বিক্রি করে দেন। নির্মানাধীন ঝুকিপূর্ণ নতুন ভবনে কোমলমতি শিক্ষার্থীদের প্রতিনিয়ত পাঠদান করিয়ে যাচ্ছে। শুধু তাই নয় প্রধান শিক্ষকের যোগসাজশে সহকারী শিক্ষকরাও অনিয়ম দুর্নীতির সাথে জড়িত রয়েছে। ছাত্র ছাত্রীরা বলেন, স্যাররা পরীক্ষার সময় বই নিয়ে আসতে বলেন না আনলে পরীক্ষা দিতে দেবে না বলেছে।তাই আমরা বই জমা দিয়েছি।

 

অভিযোগের বিষয়ে এলাকার সচেতন মহল ও অভিভাবকরা বলছেন, বারবার প্রধান শিক্ষককে সতর্ক করা হলেও আমাদের কোন কথার তোয়াক্কা তিনি করেননি। অবশেষে আমরা কর্তৃপক্ষের কাছে অভিযোগ করতে বাধ্য হয়েছি। তবে তার দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে বিচার দাবী করছি।

অভিযোগের সত্যতা জানতে ঐ স্কুলে সাংবাদিকরা সরেজমিনে গেলে অভিযোগের সত্যতা পাওয়া যায়। পরে প্রধান শিক্ষক নাজমুল আলমের সাথে অনিয়ম ও দুর্নীতির বিষয়ে সাংবাদিকরা জানতে চাইলে এ ব্যাপারে তিনি ক্যামেরার সামনে কথা বলতে রাজি হয়নি। অস্থায়ী টিনসেড ঘর নির্মানের কোন ভাউচার দেখাতে পারেনি। বিদ্যালয়ের পুরাতন বই বিক্রির অভিযোগও অস্বীকার করেন তিনি।

অভিযোগের বিষয়ে কালিয়া উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম বলেন, লিখিত অভিযোগ পেয়েছি। উর্দ্ধতন কর্তৃপক্ষের নির্দেশে তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহন করা হবে।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park