1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১২ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

কালিয়ায় মসজিদের ইমামকে মারধরের জেরে দুই বংশের রক্তক্ষয়ী সংঘর্ষ, গুলিবর্ষণ — অস্ত্রসহ আটক ৫

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৬ মে, ২০২৫
  • ৩৮২ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

শেখ ফসিয়ার রহমান নড়াইল

নড়াইলের কালিয়া উপজেলার কুলশুর গ্রামে মসজিদের ইমামকে মারধরের ঘটনাকে কেন্দ্র করে সরদার ও শেখ বংশের মধ্যে সংঘর্ষ, গুলিবর্ষণ ও দেশীয় অস্ত্রের মহড়া চলে। পরিস্থিতি নিয়ন্ত্রণে মাঠে নামে সেনাবাহিনী ও পুলিশ। ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয় আগ্নেয়াস্ত্র, গুলি ও দেশীয় অস্ত্র। এ ঘটনায় আওয়ামী লীগ নেতা সহ পাঁচজনকে আটক করেছে সেনাবাহিনী।

শুক্রবার জুমার নামাজের পর কুলশুর গ্রামের জামে মসজিদে দুই পক্ষের মধ্যে তর্কাতর্কির একপর্যায়ে সংঘর্ষ বেধে যায়। সরদার বংশের মুজিবুর রহমান সরদার মসজিদের ভেতরেই দুই রাউন্ড ফাঁকা গুলি ছোড়েন। এতে হারুনার রশিদ নামের এক ব্যক্তি পায়ে গুলিবিদ্ধ হন। তাঁকে দ্রুত কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়।

এদিকে সংঘর্ষের খবর পেয়ে কালিয়া থানা পুলিশ ও সেনাবাহিনীর একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তারা ঘটনাস্থল থেকে একটি আগ্নেয়াস্ত্র, ১১ রাউন্ড গুলি, ২ রাউন্ড খালি খোকা, ৩টি টেটা, একটি হকিস্টিক, ৩টি রামদা, ২টি কুড়াল ও ১টি ছুরি উদ্ধার করে।

আটককৃতদের মধ্যে রয়েছেন কালিয়া পৌরসভার সাবেক প্যানেল মেয়র মুজিবুর রহমান সরদার (পিতা: আলতাফ হোসেন সরদার), নান্নু সরদার (পিতা: আকবার হোসেন সরদার), শুভ সরদার (পিতা: মুজিবুর রহমান সরদার), সিজান সরদার (পিতা: হাবিবুর রহমান সরদার) এবং সাইমন সরদার (পিতা: আনোয়ার হোসেন সরদার)। তারা সবাই কালিয়া পৌর এলাকার কুলশুর গ্রামের বাসিন্দা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত বুধবার আসরের নামাজের পর মসজিদের ইমাম মুফতি রমজান আলীকে মারধর করেন রশিদ সরদার নামের এক ব্যক্তি। ওই ঘটনার পর থেকেই উত্তেজনা চলছিল।

কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল্লাহ আল মামুন বলেন, “ঘটনার পরপরই অভিযুক্তদের আটক করা হয়েছে। অস্ত্র ও গুলিসহ অন্যান্য আলামত জব্দ করা হয়েছে। এবং যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

স্থানীয়ভাবে পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে থাকলেও এলাকায় উত্তেজনা বিরাজ করছে বলে জানা গেছে। পুলিশ ও সেনাবাহিনী এলাকায় টহল জোরদার করেছে

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park