1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

কালিয়ায় রাইস ট্রান্সপ্লান্টার যন্ত্রের মাধ্যমে বোরো ধানের চারা রোপনের শুভ উদ্বোধন।

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : সোমবার, ১৩ জানুয়ারি, ২০২৫
  • ৫১ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

শেখ ফসিয়ার রহমান , নড়াইল জেলা প্রতিনিধি

২০২৪-২৫ অর্থবছরে বোরো মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় রাইস ট্রান্সপ্লান্টার যন্ত্রের মাধ্যমে বোরো ধানের সমলয় চাষাবাদে চারা রোপনের শুভ উদ্বোধন ঘোষণা অনুষ্ঠিত হয়েছে ।

সোমবার ( ১৩ জানুয়ারি ) বিকাল ৪ টায় নড়াইলের কালিয়া উপজেলার কলাবাড়িয়া ইউনিয়নে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কালিয়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ রাশেদুজ্জামান। কালিয়া উপজেলার কৃষি অফিসের বাস্তবায়নে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ জসিম উদ্দিন -উপ- পরিচালক কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, নড়াইল ।

প্রধান অতিথি তার বক্তৃতায় বলেন, “২০১০ সালে এ প্রকল্প চালু হয়েছে। রাইস ট্রান্সপ্লান্টার যন্ত্রের মাধ্যমে ধান চাষে কৃষক লাভবান হচ্ছে। খরচ কম সে কারণে এ প্রযুক্তি ব্যবহারে কৃষিশ্রমিকের সংকট নিরসন এবং ব্যয়ভার নিয়ন্ত্রণ করাও সম্ভব। তুলনামূলক ফলনও বেশি এ পদ্ধতির চাষাবাদে। ১০ থেকে ১৫ দিন আগেই কাটার উপযোগী হয়ে থাকে এ ধান।”

তিনি আরও বলেন, “দেশে দিনে দিনে শিক্ষিত বেকারের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। এজন্য শিক্ষিত যুবক ও আধুনিক প্রযুক্তির ব্যবহারে মাধ্যমে চাষাবাদ করতে পারে। এতে কৃষি আধুনিক হবে এবং বেকারত্ব কমবে।”

এ সময় আরো উপস্থিত ছিলেন কালিয়া উপজেলা কৃষি অফিসার কৃষি বিদ ইভা মল্লিক ,কলাবাড়িয়া ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ইলিয়াস মোল্লা প্রেসক্লাবে কালিয়ার সভাপতি শেখ ফসিয়ার রহমান প্রমুখ। এছাড়াও বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সার্বিক সঞ্চালনা করেন  আবুল হাসান উপ-সহকারী পরিচালক কৃষি সম্প্রসারণ অধিদপ্তর,কালিয়া।

 

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park