1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১২ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

কালিয়ায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৮৯ তম জন্মবার্ষিকী পালন। 

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫
  • ১৩৪ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

শেখ ফসিয়ার রহমান, নড়াইল প্রতিনিধি

নড়াইল জেলার কালিয়া উপজেলায় পৌর যুবদলের আয়োজনে মহান স্বাধীনতার ঘোষক বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক আধুনিক বাংলাদেশের রূপকার বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৮৯ তম জন্ম বার্ষিকী পালন উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

২২ জানুয়ারি কালিয়া নগর ভবনের সামনে বিকাল ৫ টার আলোচনা সভায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রুহের মাগফেরাত ও পরিবারের সকলের সুস্বাস্থ্য কামনা করা হয়। এই প্রান প্রিয় নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্মবার্ষিকী তে কালিয়া পৌরসভার সকল ওয়ার্ড  থেকে নেতাকর্মীরা মিছিল সহকারে যোগদান করে।

এ সময় উপস্থিত ছিলেন নড়াইল জেলা জাতীয়তাবাদী দলের যুগ্মসাধারণ সম্পাদক স, ম রেজাই রাবী কামাল, বি,এন,পি নেতা শেখ শিহাব উদ্দিন, মনিরুজ্জামান মনা সরদার আর্মিষ্টং, শেখ মনিরুল ইসলাম, মোঃ ইনকানব মোল্লা, রবিউল ইসলাম ,শেখ  মুরাদ হোসেন, ফরাদ বিশ্বাস, যুবদলের নেতা হাচিবুর রহমান, নয়ন শেখ, হান্নান শেখ, খাজা শেখ, শ্রমিক নেতা মিলন চৌধুরী হিমু সরদার, নুর ইসলাম, সেচ্ছা সেবক নেতা মোঃ রাশেল শেখ, কালিয়া উপজেলা ছাত্র দলের আহবায়ক স ম রাকিবুজ্জামান পাপ্পু সদস্য সচিব সরদার তরিকুল ইসলাম, সহ বিভিন্ন অংগ সংগঠনের নেতা-কর্মীগন। আলোচনা সভায় সকল আলোচক বলেন আমরা আত্মতুষ্ট না হয়ে দলকে শক্তি শালী করার লক্ষ্য নিয়ে ঐক্য বদ্ধ ভাবে কাজ করে আগামীর রাষ্ট্র নায়ক তারেক রহমান কে প্রধানমন্ত্রী হিসেবে প্রতিষ্ঠিত করতে চাই। এছাড়া নড়াইল জেলার গণমানুষের নেতা নড়াইল জেলা বিএনপির সভাপতি বিশ্বাস জাহাঙ্গীর আলমকে ভোটের মাধ্যমে নির্বাচিত করে নড়াইল ১ আসনের সংসদ সদস্য করতে চাই।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park